সৌদি আরবের নীতি পরিবর্তনকে সাদরে গ্রহণ করবে ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i74165-সৌদি_আরবের_নীতি_পরিবর্তনকে_সাদরে_গ্রহণ_করবে_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সৌদি আরব যদি এক বাস্তবতা উপলব্ধি করে থাকে যে, বহিঃশক্তির কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তাহলে সেদেশের নীতি পরিবর্তনের বিষয়ে সাদরে গ্রহণ করবে তেহরান। তিনি বুধবার রাজধানী তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে তার দেশের এ অবস্থানের কথা ঘোষণা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০১৯ ০৩:১৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সৌদি আরব যদি এক বাস্তবতা উপলব্ধি করে থাকে যে, বহিঃশক্তির কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তাহলে সেদেশের নীতি পরিবর্তনের বিষয়ে সাদরে গ্রহণ করবে তেহরান। তিনি বুধবার রাজধানী তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে তার দেশের এ অবস্থানের কথা ঘোষণা করেন।

জারিফ বলেন, “আমরা সব সময় বলে এসেছি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা সম্পর্ক ঘনিষ্ঠ করতে এবং উত্তেজনা পরিহার করতে চাই।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদি সরকার যদি একথা বুঝে থাকে যে, পশ্চিমাদের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করে কিংবা তাদের হাতে নিরাপত্তা রক্ষার দায়িত্ব তুলে দিয়ে নিজের নিরাপত্তা রক্ষা করতে পারবে না বরং এজন্য প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন হবে তাহলে রিয়াদকে সাদরে গ্রহণ করবে তেহরান।”

ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদি

ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য সৌদি আরব তৃতীয় একটি দেশকে মধ্যস্থতার দায়িত্ব দিয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে সম্পর্কে এক প্রশ্নের উত্তরে মোহাম্মাদ জাওয়াদ জারিফ এসব কথা বলেন। সম্প্রতি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে যে, সৌদি সরকার ইরানের সঙ্গে আলোচনায় বসার পরিবেশ তৈরি করার জন্য ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদির সহযোগিতা চেয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তরের সিনিয়র কর্মকর্তা আব্বাস আল-হাসনাওয়ি মঙ্গলবার একটি গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে সৌদি আরব সবুজ সংকেত দিয়েছে এবং প্রধানমন্ত্রী আব্দুল-মাহদি বিষয়টি নিয়ে কাজ করছেন। ইরাকি প্রধানমন্ত্রী সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্র প্রস্তুতের জন্য এরইমধ্যে দু’পক্ষের সঙ্গে যোগাযোগ করে আলোচনায় দু’দেশের পূর্বশর্তগুলো শুনে নিয়েছেন বলেও ওই কর্মকর্তা জানান।#

পার্সটুডে/এমএমআই/৩  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।