ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i74333-ইরানি_জাতির_বিরুদ্ধে_মার্কিন_পদক্ষেপ_যুদ্ধ_ঘোষণার_শামিল_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার দেশের জনগণের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার ফলে দেশের বেসামরিক লোকজনের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৯ ১৩:৪৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার দেশের জনগণের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার ফলে দেশের বেসামরিক লোকজনের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।

আজ (বুধবার) তেহরানের অনুষ্ঠিত 'বিশ্ব অর্থনীতি এবং নিষেধাজ্ঞা' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, বাণিজ্য এবং অর্থনৈতিক অস্ত্র অথবা অর্থনীতি এবং ডলার যুদ্ধের অস্ত্র হিসেবে রূপান্তরের প্রক্রিয়া আজ আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে জনপ্রিয় বিষয়স্তুতে রূপান্তরিত হয়েছে।  

তিনি বলেন, এক সময় এসব অর্থনৈতিক অস্ত্র গুটিকয়েক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো। কিন্তু আমেরিকার নতুন অর্থনৈতিক অস্ত্র যাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা হয় সেগুলো এখন সাধারণ মানুষের জীবন যাত্রার ওপর মারাত্মক নেতিবাচক পড়ছে। 

পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, আমেরিকা এসব অর্থনৈতিক অস্ত্র প্রত্যেকটি স্বাধীন দেশ যেমন ইরান, চীন, রাশিয়া এবং কিউবার বিরুদ্ধে ব্যবহার করেছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে জারিফ বলেন, এই নিষেধাজ্ঞার ফলে কেন্দ্রী ব্যাংক এখন সাধারণ মানুষের জন্য ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারছে না।#

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।