ইরানি তেল ট্যাংকারে হামলার সঙ্গে এক বা একাধিক দেশ জড়িত: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i74487-ইরানি_তেল_ট্যাংকারে_হামলার_সঙ্গে_এক_বা_একাধিক_দেশ_জড়িত_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের তেল ট্যাংকারে হামলার সঙ্গে এক বা একাধিক দেশ জড়িত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৯ ১২:৩৫ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের তেল ট্যাংকারে হামলার সঙ্গে এক বা একাধিক দেশ জড়িত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা যেসব তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে সাবিতি নামের তেল ট্যাংকারে এক বা একাধিক দেশ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। শত ভাগ নিশ্চিত না হয়ে আমরা কোনো দেশকে অভিযুক্ত করব না।

জারিফ আরও  বলেন, ইরানি তেল ট্যাংকারে হামলার ঘটনাটি জটিল। এখানে রাষ্ট্রীয় সম্পৃক্ততা রয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে হামলা হয়েছে এবং অন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাতে সহযোগিতা করা হয়েছে।

হামলার শিকার তেল ট্যাংকার

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজের ভাইয়ের গোপনে ইরান সফরের খবরকে নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। তিনি বলেছেন, এ বিষয়ে তদন্ত করেছি, এ খবরের সত্যতা নেই।

সম্প্রতি লোহিত সাগরে ইরানি তেল ট্যাংকারে হামলা হয়েছে। দু'টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে এ হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।