‘ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ তীব্র করার কৌশল নিয়েছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/iran-i74815-ইরানি_জনগণের_বিরুদ্ধে_অর্থনৈতিক_সন্ত্রাসবাদ_তীব্র_করার_কৌশল_নিয়েছে_আমেরিকা’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ কঠোর করার লক্ষ্যে আমেরিকার নয়া প্রতারণার তীব্র সমালোচনা করেছেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, “আমেরিকার ইরানের ব্যাপারে যে নয়া ব্যবস্থা নিয়েছে তার ফলে ইরানি জনগণের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ তীব্রতর হবে; যদিও আমেরিকা ধূর্তামির আশ্রয় নিয়ে তার উল্টোটা দাবি করছে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৯ ০৩:১৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ কঠোর করার লক্ষ্যে আমেরিকার নয়া প্রতারণার তীব্র সমালোচনা করেছেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, “আমেরিকার ইরানের ব্যাপারে যে নয়া ব্যবস্থা নিয়েছে তার ফলে ইরানি জনগণের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ তীব্রতর হবে; যদিও আমেরিকা ধূর্তামির আশ্রয় নিয়ে তার উল্টোটা দাবি করছে।”

জারিফ আরো বলেন, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর আগেও এই দিবাস্বপ্নের কথা বলতে ভোলেননি যে, ইরানের জনগণকে কিছু খেতে চাইলে আমেরিকার সামনে নতজানু হতে হবে। এবার মার্কিন অর্থ মন্ত্রণালয় শুধু খাবার নয় বরং ইরানের ওষুধ আমদানির বিষয়টিকেও লক্ষ্যবস্তু বানিয়েছে।”

মার্কিন অর্থ মন্ত্রণালয়

মার্কিন অর্থ মন্ত্রণালয় শনিবার এক বিবৃতি প্রকাশ করে দাবি করেছে, তারা ইরানে খাদ্য ও ওষুধ রপ্তানি ‘সহজ করতে’ কিছু কর্মকৌশল প্রণয়ন করছে। আমেরিকা ইরানকে কোণঠাসা করে ফেলার চেষ্টা করছে বলে দাবি করে ওই মন্ত্রণালয় বলেছে, এই কর্মকৌশলের ফলে ইরানে মানবিক ত্রাণ পাঠানোর কাজ সহজ হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, তাদের গৃহিত কর্মকৌশলের ফলে আন্তর্জাতিক সমাজ ইরানি জনগণকে সহযোগিতা করতে পারবে এবং এর ফলে সাহায্যের অর্থ ইরানের সরকারের হাতে চলে যাওয়া প্রতিরোধ করা সম্ভব হবে।

আমেরিকা এমন সময় এ দাবি করল যখন বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন যে নয়া কর্মকৌশল প্রণয়ন করেছে তার বাহ্যিক অবয়ব ইরানি জনগণকে সাহায্য করা হলেও এর অন্তর্নিহিত উদ্দেশ্য নিষেধাজ্ঞার মধ্যেও ইরান সরকার কীভাবে দেশ চালাচ্ছে তা অনুসন্ধান করা। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগ সত্ত্বেও ইরান কীভাবে তার বৈদেশিক বাণিজ্য ঠিক রেখে বিশাল বাজেট দিয়ে দেশ চালাচ্ছে তা আমেরিকার জন্য এখন মহাবিস্ময়ে পরিণত হয়েছে। কাজেই ইরানি জনগণের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহের সুযোগ করে দেয়ার নামে ওই রহস্য উদঘাটনের চেষ্টা করছে ওয়াশিংটন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।