ইরানি জনগণের প্রতি মার্কিন সমর্থন ‘লজ্জাজনক মিথ্যাচার’: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i75359-ইরানি_জনগণের_প্রতি_মার্কিন_সমর্থন_লজ্জাজনক_মিথ্যাচার’_পররাষ্ট্রমন্ত্রী_জারিফ
মার্কিন সরকার তার ভাষায় ‘ইরানি জনগণের’ প্রতি যে সমর্থন জানিয়েছে তাকে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়ে এদেশের জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করছে আমেরিকা। কাজেই অন্য সব কিছুর আগে ওয়াশিংটনকে সে দায় বহন করতে হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২০, ২০১৯ ১১:১৯ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

মার্কিন সরকার তার ভাষায় ‘ইরানি জনগণের’ প্রতি যে সমর্থন জানিয়েছে তাকে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়ে এদেশের জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করছে আমেরিকা। কাজেই অন্য সব কিছুর আগে ওয়াশিংটনকে সে দায় বহন করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার তেহরানে বলেন, “যে আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে ইরানি জনগণের খাদ্য ও ওষধু সরবরাহ আটকে দেয় তার পক্ষ থেকে সেই ইরানি জনগণের প্রতি সমর্থন ঘোষণা লজ্জাজনক মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।”

ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সঙ্গে মিশে গিয়ে একদল দুস্কৃতকারী দেশব্যাপী যে নাশকতামূলক তৎপরতা চালিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার তার প্রতি সমর্থন জানিয়েছিলেন। তিনি দাবি করেন, রাজপথে ‘সরকার বিরোধী’ আন্দোলনকারীদের প্রতি আমেরিকার সমর্থন রয়েছে।

ইরানে গত শুক্রবার রাত ১২টা থেকে তেলের বর্ধিত মূল্য কার্যকর করা হয়। এর প্রতিবাদ জানাতে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় সুযোগসন্ধানী কিছু দুস্কৃতকারী বিক্ষোভের নামে জনগণের জানমালের ব্যাপক ক্ষতি করার চেষ্টা চালায়।

ইরানে এ ধরনের সরকার বিরোধী বিক্ষোভের আশায় বসে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে টুইটার বার্তা দিয়ে ইরানি দুর্বৃত্তদের প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে ‘ইরানি জনগণ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমি ইরানি জনগণকে প্রায় দেড় বছর আগে যেকথা বলেছিলাম তার পুনরাবৃত্তি করে বলছি: আমেরিকা আপনাদের সঙ্গে রয়েছে।”

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, “মি. পম্পেওকে আগে ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অরপাধের দায় গ্রহণ করতে হবে।” একইসঙ্গে তিনি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে সুনির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশের প্রতিও আহ্বান জানান।

জারিফ বলেন, “যেসব দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে ব্যর্থ হয়েছে তারা এখন ইরানে গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানাচ্ছে।” এ ধরনের উসকানির ফলে সৃষ্ট পরিস্থিতির দায় উসকানিদাতা দেশগুলোকে বহন করতে হবে বলে তিনি সতর্ক করে দেন।

সম্প্রতি ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা সম্প্রতি  ইরানি জনগণের কথিত ‘বৈধ দাবি’ মেনে নেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।