‘বিউটিফুল’ অস্ত্র বিশ্ব শাসন করে না: ট্রাম্পকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i76588-বিউটিফুল’_অস্ত্র_বিশ্ব_শাসন_করে_না_ট্রাম্পকে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সুন্দর অস্ত্র নয় বরং জনগণই বিশ্বকে শাসন করে। তিনি তার ব্যক্তিগত টুইটার পেইজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে আজ (বৃহস্পতিবার) এই বক্তব্য দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৯, ২০২০ ১৮:১৮ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সুন্দর অস্ত্র নয় বরং জনগণই বিশ্বকে শাসন করে। তিনি তার ব্যক্তিগত টুইটার পেইজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে আজ (বৃহস্পতিবার) এই বক্তব্য দিয়েছেন।

জাওয়াদ জারিফ তার টুইটার বার্তায় আরো বলেন, “আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমেরিকার বিরুদ্ধে সমানুপাতিক অভিযান চালিয়েছি। তার আগে আমি সিএনএনের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছি।”

প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর সুন্দর অস্ত্র দিয়ে বিশ্ব শাসন করা যায় না; এজন্য দরকার জনগণ।

এর আগে মঙ্গলবার তেহরান ডায়লগ ফোরামে দেয়া বক্তৃতায় জারিফ বলেছিলেন, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদের ক্ষতিকর উপস্থিতি অবসানের সময় শুরু হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৯