আমেরিকা এবার স্বাস্থ্য সন্ত্রাস শুরু করেছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78675-আমেরিকা_এবার_স্বাস্থ্য_সন্ত্রাস_শুরু_করেছে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা তার দেশের বিরুদ্ধে নজিরবিহীন ও সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বেআইনি ও অনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ৩০, ২০২০ ০৬:১৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা তার দেশের বিরুদ্ধে নজিরবিহীন ও সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বেআইনি ও অনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

জারিফ রোববার তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন: করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এই সময়ে আমেরিকা নাশকতামুলক তৎপরতা ও নরহত্যার চেয়ে জঘন্য কাজে জড়িয়ে পড়েছে।তারা ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসাবাদের পাশাপাশি স্বাস্থ্য সন্ত্রাসও শুরু করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের ময়দানে যেসব কাজ করার অনুমোদন রয়েছে আমেরিকা সে সীমারেখাও লঙ্ঘন করেছে। যেসব ইউরোপীয় দেশ  সামর্থ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র আমেরিকার ভয়ে ইরান-বিরোধী অন্যায় নিষেধাজ্ঞা মেনে চলছে সেসব দেশকে উদ্দেশ করে জারিফ লিখেছেন: মার্কিন যুদ্ধাপরাধের সহযোগী হওয়া থেকে বিরত থাকুন এবং এই অন্যায় নিষেধাজ্ঞা মেনে নেবেন না।

সাম্প্রতিক সময়ে ইরানে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বের বহু রাষ্ট্র ও সরকার প্রধান তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না বলে ঘোষণা করেছেন।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।