পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর উসকানি: তেহরানে সুইস রাষ্ট্রদূত তলব
https://parstoday.ir/bn/news/iran-i79326-পারস্য_উপসাগরে_মার্কিন_বাহিনীর_উসকানি_তেহরানে_সুইস_রাষ্ট্রদূত_তলব
পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন সন্ত্রাসী নৌবাহিনীর উসকানিমূলক তৎপরতার নিন্দা জানাতে তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০২০ ০৬:৩৩ Asia/Dhaka
  • ইরানি গানবোট থেকে মার্কিন রণতরীকে সতর্ক করা হচ্ছে
    ইরানি গানবোট থেকে মার্কিন রণতরীকে সতর্ক করা হচ্ছে

পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন সন্ত্রাসী নৌবাহিনীর উসকানিমূলক তৎপরতার নিন্দা জানাতে তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। মুসাভি বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বাহিনীর হয়রানি ও উসকানিমূলক তৎপরতার প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার তেহরানে মার্কিন স্বার্থ রক্ষাকারী সুইস রাষ্ট্রদূতকে তলব করা হয়।

এ সময় পারস্য উপসাগরে ইরানের পানিসীমার কাছে মার্কিন নৌজাহাজের ‘অবৈধ ও গোলযোগপূর্ণ উপস্থিতি’র ব্যাপারে ইরানের ‘তীব্র প্রতিবাদ’ জানানো হয়।

মার্কিন রণতরী থেকে এভাবেই ইরানের টহল জাহাজকে (দূরে) ঘিরে বিপজ্জনক তৎপরতা চালানো হয় 

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর একাধিক রণতরী ‘অপেশাদার ও বিপজ্জনক’ আরচরণ করেছে। আইআরজিসি’র একটি রসদ সরবরাহকারী জাহাজের নিয়মিত টহলের সময় আমেরিকার রণতরীগুলো ওই আচরণ করে। এ সময় আইআরজিসি’র গানবোটগুলোর পক্ষ থেকে মার্কিন রণতরীকে সতর্ক করে দেয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, এরপর ইরানি সেনারা তার ভাষায় মার্কিন রণতরীর জন্য সমস্যা তৈরি করলে তিনি ইরানি গানবোটে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।এর প্রতিক্রিয়ায় আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন রণতরী বিরক্ত করলে তাদের ওপর হামলা চালানো জন্য তার বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।