পরমাণু ক্ষেত্রে ১৩৩ সাফল্য উন্মোচন করল ইরান; চলছে প্রদর্শনী
https://parstoday.ir/bn/news/iran-i89872-পরমাণু_ক্ষেত্রে_১৩৩_সাফল্য_উন্মোচন_করল_ইরান_চলছে_প্রদর্শনী
পরমাণু ক্ষেত্রে ১৩৩টি সাফল্য উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আজও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১০, ২০২১ ১১:৪৭ Asia/Dhaka
  • সেন্ট্রিফিউজ
    সেন্ট্রিফিউজ

পরমাণু ক্ষেত্রে ১৩৩টি সাফল্য উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আজও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এসব অনুষ্ঠানের কয়েকটিতে সরাসরি উপস্থিত হয়েছেন। আবার কোনো কোনোটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেছেন।

গতকাল (শুক্রবার) ছিল ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস। এ উপলক্ষে গতকাল থেকেই নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট রুহানি আজ পরমাণু শিল্পে অর্জিত ১৩৩ সাফল্য উন্মোচন ও উদ্বোধনের নির্দেশ দেন।

তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম,লেজার,নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন।

এছাড়া ইরানের প্রেসিডেন্ট আজ পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত হন। ঐ প্রদর্শনীতে পারমাণবিক ক্ষেত্রে গত এক বছরের নানা সাফল্য তুলে ধরা হচ্ছে। এসব সাফল্য ঘুরে ঘুরে দেখেন রুহানি।

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি এর আগে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আইআর -৯ সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিজউজ। এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন এবং তা ভালো কাজ করছে।

ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের ২০ তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়। গতকাল থেকেই দিবসটি পালন শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল ইস্ফাহানে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯টি পণ্য উন্মোচন করা হয়েছে। আজও পরমাণু প্রযুক্তি দিবসের নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।