• আইএইএ’র নারী পরিদর্শকদের লাঞ্ছিত করার অভিযোগ; যা বলল ইরান

    আইএইএ’র নারী পরিদর্শকদের লাঞ্ছিত করার অভিযোগ; যা বলল ইরান

    সেপ্টেম্বর ১৬, ২০২১ ০২:৩৭

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নারী পরিদর্শকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে সংস্থাটি যে অভিযোগ করেছে তাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, সংস্থাটির নির্বাহী বোর্ডের বৈঠকের আগে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের মিথ্যা দাবি উত্থাপন করা হয়েছে।

  • পরমাণু সমঝোতার ভিত্তিতে স্থাপিত ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে: ইরান

    পরমাণু সমঝোতার ভিত্তিতে স্থাপিত ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে: ইরান

    সেপ্টেম্বর ১৬, ২০২১ ০২:১০

    ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার শর্ত অনুযায়ী স্থাপিত পর্যবেক্ষণ ক্যামেরাগুলো নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি। তিনি বলেছেন, পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণে তার সংস্থা এ পদক্ষেপ নিয়েছে।

  •  ইরানের পরমাণু সংস্থার নিরাপত্তা প্রয়োজনীয় মাত্রায় কঠোর করা হয়েছে

    ইরানের পরমাণু সংস্থার নিরাপত্তা প্রয়োজনীয় মাত্রায় কঠোর করা হয়েছে

    সেপ্টেম্বর ১৫, ২০২১ ১১:৪০

    ইরানের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা প্রয়োজনীয় মাত্রায় কঠোর করা হয়েছে। একথা বলেছেন দেশটির শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক ও ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের গভর্নর কাজেম গরিবাবাদি।

  • আইএইএ’র ক্যামেরা প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে ইরান

    আইএইএ’র ক্যামেরা প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে ইরান

    সেপ্টেম্বর ১৩, ২০২১ ০১:২৭

    ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইএইএ’র পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে দু’পক্ষ। শিগগিরই এ কাজ করার জন্য আইএইএ’র পরিদর্শকরা তেহরান সফরে আসবেন।

  • আইএইএ’কে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে

    আইএইএ’কে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে

    সেপ্টেম্বর ০৮, ২০২১ ০১:২৩

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এই সংস্থাকে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আইএইএ মঙ্গলবার ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করার পর গরিবাবাদি এ আহ্বান জানালেন।

  • চুক্তির মেয়াদ শেষ আইএইএ আর কোনো তথ্য পাবে না: স্পিকার

    চুক্তির মেয়াদ শেষ আইএইএ আর কোনো তথ্য পাবে না: স্পিকার

    জুন ২৮, ২০২১ ০১:০৩

    ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে তার দেশের নজরদারি বিষয়ক সাময়িক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংস্থাটিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর আর কোনো ছবি বা তথ্য সরবরাহ করা হবে না।

  • আইএইএ’র সঙ্গে নজরদারির চুক্তি নবায়ন করতে বাধ্য নই: ইরান

    আইএইএ’র সঙ্গে নজরদারির চুক্তি নবায়ন করতে বাধ্য নই: ইরান

    জুন ২৭, ২০২১ ০৫:৪৮

    ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে সাময়িক চুক্তির মেয়াদ নবায়ন করতে তেহরান বাধ্য নয়। ইরান আইএইএ’র সম্পূরক প্রটোকল বাস্তবায়ন বন্ধ করে দেয়ার পর ওই সাময়িক চুক্তি অনুযায়ী জাতিসংঘের ওই সংস্থাটি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি করে যাচ্ছিল। চুক্তিটির মেয়াদ দু’দিন আগে শেষ হয়ে গেছে।

  • ‘আমাদের লক্ষ্য ২০ থেকে ৩০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন’

    ‘আমাদের লক্ষ্য ২০ থেকে ৩০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন’

    জুন ২৭, ২০২১ ০২:৫৩

    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, সর্বোচ্চ নেতার দিক-নির্দেশনা অনুযায়ী আমরা দেশে ২০ হাজার থেকে ৩০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে চাই। ইরানে বর্তমানে মাত্র এক হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদিত হয়।

  • অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে: ব্লিঙ্কেন

    অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে: ব্লিঙ্কেন

    জুন ১৫, ২০২১ ০০:৪০

    অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, এ কাজ দেরি হলে ইরান পরমাণু গবেষণায় এমন জ্ঞান অর্জন করবে যা থেকে তাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

  • পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএ প্রধানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো ইরান

    পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএ প্রধানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো ইরান

    জুন ০৮, ২০২১ ১২:০৩

    ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম গরিবাবাদি বলেছেন, ইরান বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থান নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচলাবস্থার মধ্যে ফেলে দিতে পারে। তিনি বলেন, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক একতরফা অবস্থান ইরান ও আন্তর্জাতিক এ সংস্থাটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।