• ভেনিজুয়েলা সংকট: পম্পেও’র মুখের ওপর ‘না’ বলে দিলেন ল্যাভরভ

    ভেনিজুয়েলা সংকট: পম্পেও’র মুখের ওপর ‘না’ বলে দিলেন ল্যাভরভ

    মে ১৫, ২০১৯ ০৫:২২

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য রাশিয়ার প্রতি যে আহ্বান জানিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) রাশিয়ার বন্দরনগরী সোচি’তে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পম্পেও’কে সরাসরি ‘না’ বলে দেন ল্যাভরভ।

  • বিমানে করে ভেনিজুয়েলায় মেডিক্যাল সামগ্রীর বিশাল চালান পাঠাল চীন

    বিমানে করে ভেনিজুয়েলায় মেডিক্যাল সামগ্রীর বিশাল চালান পাঠাল চীন

    মে ১৪, ২০১৯ ০৬:২৭

    চীন সরকার বিমানে করে ভেনিজুয়েলায় মেডিক্যাল সামগ্রীর বিশাল চালান পাঠিয়েছে। গত তিন মাসে এ নিয়ে ভেনিজুয়েলায় এ ধরনের দ্বিতীয় চালান পাঠাল বেইজিং। ভেনিজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে জানিয়েছে, সাহায্যবাহী বিমানটি সোমবার কারাকাস বিমানবন্দরে অবতরণ করে।মন্ত্রণালয় আরো জানায়, ওষুধ ও সার্জিক্যাল মেডিক্যাল সাপ্লাইসহ বিমানটিতে মোট ২০ লাখ ইউনিট মেডিক্যাল সামগ্রী রয়েছে।

  • বোল্টনের প্রলাপ: ‘ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করছে ইরান, রাশিয়া ও কিউবা’

    বোল্টনের প্রলাপ: ‘ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করছে ইরান, রাশিয়া ও কিউবা’

    মে ১১, ২০১৯ ০৪:৫০

    উগ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আবার অভিযোগ করেছে, ইরান, রাশিয়া ও কিউবা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পৃষ্ঠায় প্রকাশিত এক পোস্টে এ অভিযোগ করেন।

  • সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রতি গুয়াইদোর সমর্থন ঘোষণা

    সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রতি গুয়াইদোর সমর্থন ঘোষণা

    মে ১১, ২০১৯ ০১:১০

    ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বলেছেন, আমেরিকা যদি তার দেশে সামরিক হস্তক্ষেপ করার প্রস্তাব দেয় তাহলে তিনি তা গ্রহণ করবেন। গুয়াইদো ইতালির দৈনিক লা স্তামপা’কে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, ভেনিজুয়েলাকে চলমান সংকট থেকে বের করে আনার জন্য তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপকে সমর্থন জানাবেন।

  • সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত: ভেনিজুয়েলা

    সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত: ভেনিজুয়েলা

    মে ০৭, ২০১৯ ০১:৩৮

    ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিয়াজা বলেছেন, আমেরিকার সম্ভাব্য যেকোনো হামলা প্রতিহত করার জন্য তার দেশ প্রস্তুতি নিয়েছে। মস্কো সফররত অ্যারিয়াজা সোমবার স্বাগতিক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের এ প্রস্তুতির কথা জানান।

  • আমেরিকার সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত থাকুন: প্রেসিডেন্ট মাদুরো

    আমেরিকার সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত থাকুন: প্রেসিডেন্ট মাদুরো

    মে ০৬, ২০১৯ ১০:৩২

    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার সরকারের প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করার জন্য সেদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি আজ এক টুইটার বার্তায় সাম্প্রতিক সেনা অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাত করে তার সরকারের প্রতি আনুগত্য বজায় রাখার জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন।

  • ভেনিজুয়েলায় ‘বেপরোয়া’ পরিকল্পনা বাদ দিন: আমেরিকাকে রাশিয়া

    ভেনিজুয়েলায় ‘বেপরোয়া’ পরিকল্পনা বাদ দিন: আমেরিকাকে রাশিয়া

    মে ০৬, ২০১৯ ০২:১১

    ভেনিজুয়েলার ক্ষমতাসীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার যেকোনো প্রচেষ্টার ব্যাপারে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার ‘দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া’ পরিকল্পনা বাদ দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সম্ভাব্য মার্কিন আগ্রাসন রুখতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন মাদুরো

    সম্ভাব্য মার্কিন আগ্রাসন রুখতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন মাদুরো

    মে ০৫, ২০১৯ ০২:২২

    সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি স্থানীয় সময় গতকাল (শনিবার) এক সেনা সমাবেশে বলেন, “যদি কোনোদিন সাম্রাজ্যবাদী আমেরিকা ভেনিজুয়েলায় হামলা চালানোর সাহস দেখায় সেদিন তার মোকাবিলা করার জন্য আপনারা সমরাস্ত্র প্রস্তুত রাখুন।”

  • ভেনিজুয়েলায় ব্যর্থ অভ্যুত্থান: মার্কিন কর্মকর্তাদের সম্মিলিত বৈঠক

    ভেনিজুয়েলায় ব্যর্থ অভ্যুত্থান: মার্কিন কর্মকর্তাদের সম্মিলিত বৈঠক

    মে ০৪, ২০১৯ ১৫:৩৫

    লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় মার্কিন পরিকল্পনায় সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর কারাকাসের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা নেয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন।

  • ফোনালাপ: ভেনিজুয়েলায় হস্তক্ষেপের ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন

    ফোনালাপ: ভেনিজুয়েলায় হস্তক্ষেপের ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন

    মে ০৪, ২০১৯ ০৪:৪১

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, একমাত্র ভেনিজুয়েলার জনগণ সেদেশের ভবিষ্যত নির্ধারণ করবে অন্য কেউ নয়। তিনি শুক্রবার রাতে এক টেলিফোনালাপে ট্রাম্পকে আরো বলেন, বাইরে থেকে হস্তক্ষেপ করে ভেনিজুয়েলার সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে রাজনৈতিক উপায়ে দেশটির সংকট সমাধানের প্রক্রিয়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।