• ভেনিজুয়েলার পরিস্থিতিকে খারাপ করছে ট্রাম্প প্রশাসন: ইলহান ওমর

    ভেনিজুয়েলার পরিস্থিতিকে খারাপ করছে ট্রাম্প প্রশাসন: ইলহান ওমর

    মে ০৩, ২০১৯ ০৮:৩১

    মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম আইন প্রণেতা ইলহান ওমর বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কারণে ভেনিজুয়েলার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক বিদ্বেষপূর্ণ বক্তব্যের পর টুইটারে লিখেছেন, ইরাকে মার্কিন হস্তক্ষেপ ইস্যুতে যা ঘটেছিল এখনও তাই ঘটছে। তারা যুদ্ধবিরোধীদের অপবাদ দিচ্ছে। তারা যুদ্ধবিরোধীদেরকে স্বৈরতন্ত্রের সহযোগী ও স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করছে।

  • ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থানের মার্কিন প্রচেষ্টা: নিন্দা করল ইরান

    ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থানের মার্কিন প্রচেষ্টা: নিন্দা করল ইরান

    মে ০৩, ২০১৯ ০৭:৩৩

    দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় সম্প্রতি যে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা চালিয়েছে আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরান তার নিন্দা জানিয়েছে।

  • ভেনিজুয়েলা সংকটে জিতবে কে: আমেরিকা নাকি রাশিয়া?

    ভেনিজুয়েলা সংকটে জিতবে কে: আমেরিকা নাকি রাশিয়া?

    মে ০৩, ২০১৯ ০৬:২১

    ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেই ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার বামপন্থি নিকোলাস মাদুরো সরকার উৎখাতের জোর প্রচেষ্টা শুরু করেন। গণমাধ্যমকে ব্যবহার করে মাদুরো সরকারের বিরুদ্ধে প্রচারণার ধুম্রজাল সৃষ্টির পাশাপাশি দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। সর্বশেষ ভেনিজুয়েলায় সামরিক হামলার হুমকি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন।

  • ‘ভেনিজুয়েলায় হামলার নির্দেশ দেয় নি পেন্টাগন তবে সম্ভাবনা আছে’

    ‘ভেনিজুয়েলায় হামলার নির্দেশ দেয় নি পেন্টাগন তবে সম্ভাবনা আছে’

    মে ০২, ২০১৯ ০৮:২৫

    মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয় নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, হামলার সম্ভাবনা আছে।

  • রাশিয়া: ভেনিজুয়েলার সেনাবাহিনীকে বিভক্ত করতে চায় আমেরিকা

    রাশিয়া: ভেনিজুয়েলার সেনাবাহিনীকে বিভক্ত করতে চায় আমেরিকা

    মে ০২, ২০১৯ ০২:৫২

    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার কারণে দেশত্যাগ করেননি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি পম্পেও’র বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে বলেছেন, ভেনিজুয়েলার সেনাবাহিনীকে বিভক্ত করার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে।

  • ভেনিজুয়েলায় আবার আমেরিকার অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ

    ভেনিজুয়েলায় আবার আমেরিকার অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ

    মে ০১, ২০১৯ ১৩:২৫

    ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় সেনাবাহিনীর মুষ্টিমেয় কিছু সদস্যকে দিয়ে অভ্যুত্থান প্রচেষ্টা আবার ব্যর্থ হয়েছে। আমেরিকার উসকানিতে বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে চেয়েছিলেন কিন্তু ভেনিজুয়েলার সেনাবাহিনী সে প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। মঙ্গলবার দিনভর গুয়াইদোর সমর্থক, সেনাবাহিনীর দলছুট কিছু সদস্য এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে প্রায় ১০০ জন আহত হন।

  • ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থানকারীরা পরাজিত হয়েছে: মাদুরো

    ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থানকারীরা পরাজিত হয়েছে: মাদুরো

    মে ০১, ২০১৯ ০৯:৩৮

    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশে সামরিক বাহিনীর ছোট একটি অংশ ক্যু’ করার চেষ্টা করেছিল তবে তা পরাজিত হয়েছে। তার প্রতি আনুগত্যতার জন্য তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।

  • কিছু ‘বিশ্বাসঘাতক সেনা’কে নিয়ন্ত্রণে আনা হচ্ছে: ভেনিজুয়েলা

    কিছু ‘বিশ্বাসঘাতক সেনা’কে নিয়ন্ত্রণে আনা হচ্ছে: ভেনিজুয়েলা

    মে ০১, ২০১৯ ০২:০৪

    ভেনিজুয়েলার তথ্যমন্ত্রী জর্জ রডরিগেজ বলেছেন, দেশটির সেনাবাহিনী মুষ্টিমেয় কিছু ‘বিশ্বাসঘাতক সৈন্য’কে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এসব বিশ্বাসঘাতক সৈন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’র সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

  • ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    এপ্রিল ২৭, ২০১৯ ০৯:২০

    ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার বৈধ সরকারের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে।

  • ভেনিজুয়েলায় আর কখনোই ঢুকতে পারবে না মার্কিন সেনা: মাদুরো

    ভেনিজুয়েলায় আর কখনোই ঢুকতে পারবে না মার্কিন সেনা: মাদুরো

    এপ্রিল ২৫, ২০১৯ ১২:০৬

    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ভেনিজুয়েলার মাটিতে আর কোনো দিন মার্কিন সেনাদের ঢুকতে দেওয়া হবে না। আমেরিকার সঙ্গে ভেনিজুয়েলার সামরিক সহযোগিতা বন্ধের ১৪তম বার্ষিকী উপলক্ষে গতকাল (বুধবার) তিনি এ কথা বলেছেন।