• ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল চীন

    ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল চীন

    এপ্রিল ১৬, ২০১৯ ০২:১০

    চীন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, ল্যাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘অবমাননাকর, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ এবং বেইজিং তা প্রত্যাখ্যান করছে।

  • ‘আমেরিকার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা উচিত’

    ‘আমেরিকার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা উচিত’

    এপ্রিল ১৫, ২০১৯ ১৩:৩৩

    ভেনিজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর জন্য আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বৈঠক ডাকা উচিত। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আলেকজান্ডার আযাদগান একথা বলেছেন।

  • ভেনিজুয়েলায় হস্তক্ষেপের মার্কিন অভিযোগ হাস্যকর: ইরান

    ভেনিজুয়েলায় হস্তক্ষেপের মার্কিন অভিযোগ হাস্যকর: ইরান

    এপ্রিল ১৫, ২০১৯ ০০:৩০

    ইরান ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তেক্ষপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তাকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি রোববার রাতে তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্পের আমেরিকা ঊনবিংশ শতাব্দির মতো ল্যাতিন আমেরিকাকে নিজের ‘আঙিনা’ বানিয়ে রাখতে চায়। কিন্তু ট্রাম্পের জেনে রাখা উচিত ল্যাতিন আমেরিকাসহ গোটা বিশ্ব জেগে উঠেছে এবং ঘড়ির কাঁটা কখনো উল্টোদিকে ঘুরানো যায় না।

  • ‘মার্কিন ব্ল্যাকমেইল সত্ত্বেও ভেনিজুয়েলাকে ত্যাগ করবে না কিউবা’

    ‘মার্কিন ব্ল্যাকমেইল সত্ত্বেও ভেনিজুয়েলাকে ত্যাগ করবে না কিউবা’

    এপ্রিল ১১, ২০১৯ ১৩:৩০

    কিউবার কমিউনিস্ট পার্টির নেতা রাউল ক্যাস্ত্রো বলেছেন, মার্কিন সরকারের চাপের মুখে তার দেশ মিত্র ভেনিজুয়েলার ওপর থেকে সমর্থন তুলে নেবে না। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন দেয়ার জন্য আমেরিকা কিউবার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।

  • ভেনিজুয়েলায় আরো রুশ সেনা আসতে পারে: উপ পররাষ্ট্রমন্ত্রী

    ভেনিজুয়েলায় আরো রুশ সেনা আসতে পারে: উপ পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল ০৫, ২০১৯ ০৬:০১

    ভেনিজুয়েলার উপ পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, তিনি তার দেশে আরো বেশি রুশ সেনা আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কারাকাস ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তির উদ্ধৃতি দিয়ে তিনি এ মন্তব্য করেন।

  • গোলানের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

    গোলানের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

    এপ্রিল ০৪, ২০১৯ ১৫:৪০

    সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং এর প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে। তিনি আরও বলেন, সময় পার হলে বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না। গোলান ইস্যুতেও বাস্তবতার পরিবর্তন হবে না।

  • মধ্যপ্রাচ্যে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী; সাক্ষাৎ করবেন হিজবুল্লাহ নেতার সঙ্গে

    মধ্যপ্রাচ্যে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী; সাক্ষাৎ করবেন হিজবুল্লাহ নেতার সঙ্গে

    এপ্রিল ০৪, ২০১৯ ০৭:৩৯

    ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা ও স্বঘোষিত ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হুয়ান গুয়াইদো’র মোকাবিলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন আদায়ের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্গে অ্যারিয়াজা মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। তিনি এরইমধ্যে তুরস্ক সফর করে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

  • হুয়ান গুয়াইডো’র সংসদীয় দায়মুক্তি বাতিল: আটক ও বিচারে বাধা নেই

    হুয়ান গুয়াইডো’র সংসদীয় দায়মুক্তি বাতিল: আটক ও বিচারে বাধা নেই

    এপ্রিল ০৩, ২০১৯ ১২:৩৫

    ভেনিজুয়েলার পার্লামেন্টে সর্বসম্মতভাবে পাস হওয়া এক প্রস্তাবে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো’র সংসদীয় দায়মুক্তি বাতিল করা হয়েছে। ভেনিজুয়েলার সুপ্রিম কোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার এ পদক্ষেপ নেন দেশটির সংসদ সদস্যরা।

  • গুয়াইদোর দায়মুক্তি প্রত্যাহারের আহ্বান জানাল ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট

    গুয়াইদোর দায়মুক্তি প্রত্যাহারের আহ্বান জানাল ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট

    এপ্রিল ০২, ২০১৯ ১১:২৩

    ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো’র সংসদীয় দায়মুক্তি প্রত্যাহারের জন্য সেদেশের পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। বর্তমান পার্লামেন্টের সদস্য গুয়াইদো’র দায়মুক্তি প্রত্যাহার করা হলে তাকে আটক করার পথ সুগম হবে।

  • ভেনিজুয়েলায় হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে রাশিয়া

    ভেনিজুয়েলায় হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে রাশিয়া

    মার্চ ৩১, ২০১৯ ১৪:১২

    রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোজোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, ভেনিজুয়েলার সামরিক হেলিকপ্টারগুলোর জন্য তারা একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে। দক্ষিণ আমেরিকার রাজনৈতিক সংকটাপন্ন এ দেশটিতে রাশিয়া সেনা পাঠানোর কয়েকদিন পর  হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা জানালো।