গোলানের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i69347-গোলানের_প্রতি_ইঞ্চি_ভূমি_মুক্ত_করা_হবে_সিরিয়ার_পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং এর প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে। তিনি আরও বলেন, সময় পার হলে বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না। গোলান ইস্যুতেও বাস্তবতার পরিবর্তন হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৪, ২০১৯ ১৫:৪০ Asia/Dhaka
  • গোলানের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং এর প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে। তিনি আরও বলেন, সময় পার হলে বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না। গোলান ইস্যুতেও বাস্তবতার পরিবর্তন হবে না।

দামেস্কে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াযার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

এ সময় মুয়াল্লেম আরও বলেছেন, সিরিয়া ও ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের মধ্যে নানা দিক থেকে মিল রয়েছে। ভেনিজুয়েলার বিরুদ্ধে এখন যে ষড়যন্ত্র চলছে সিরিয়া গত আট বছর ধরে সে ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করে আসছে।

সংবাদ সম্মেলনে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াযা বলেছেন, ভেনিজুয়েলা ও সিরিয়া উভয়ই সাম্রাজ্যবাদের পক্ষ থেকে আক্রমণের শিকার হয়েছে। তবে চূড়ান্তভাবে এই দুই দেশেরই বিজয় হবে বলে তিনি জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা ও শান্তির পথ পরিহার করে ভেনিজুয়েলায় সামরিক হামলার হুমকি দিচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪