-
সৌদি আরবের পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাবে ইরান
জানুয়ারি ২৪, ২০২১ ২০:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সৌদি আরব বুঝতে শুরু করেছে যে, তাদের আগ্রাসী পররাষ্ট্রনীতির ব্যর্থ হয়েছে এবং সে অনুযায়ী তারা মনে হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। সত্যিকারে যদি তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে তাহলে ইরান তাকে স্বাগত জানাবে।
-
ইরানের কাছে ১ কোটি ৬০ লাখ ডলার পাবে জাতিসংঘ: গুতেরেস
জানুয়ারি ১৯, ২০২১ ১৫:৩২জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইরানের কাছে সদস্যপদের চাঁদা হিসেবে তার সংস্থার এক কোটি ৬০ লাখ ডলারের বেশি পাওনা রয়েছে। তিনি গতকাল (সোমবার) নিউ ইয়র্কে এক বক্তৃতায় আরো দাবি করেন, ইরান এবং আফ্রিকার নয়টি দেশ তাদের চাঁদা পরিশোধ করেনি। টাকা পরিশোধ না করলে এসব দেশ সাধারণ পরিষদে তাদের সদস্যপদ হারাবে বলেও সতর্ক করে দেন তিনি।
-
আমেরিকা ইয়েমেনে নিজের ধ্বংসাত্মক ভূমিকাকে পূর্ণতা দিতে চায়: ইরান
জানুয়ারি ১৪, ২০২১ ০৬:২৫ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়ার যে উদ্যোগ মার্কিন সরকার নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধে নিজের ধ্বংসাত্মক ভূমিকাকে পরিপূর্ণতা দেয়ার লক্ষ্যে আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে।
-
দ. কোরিয়ার সঙ্গে আলোচনা হবে আটকে থাকা তহবিল নিয়ে: ইরান
জানুয়ারি ০৮, ২০২১ ১০:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল তেহরান সফর এসে শুধুমাত্র ইরানের আটকা পড়া তহবিল সম্পর্কে আলোচনা করতে পারবে। পারস্য উপসাগরে আটক দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজের মুক্তির ব্যাপারে এই প্রতিনিধি দল আলোচনা করতে তেহরান সফরে আসছে বলে এর আগে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেন খাতিবজাদে।
-
দক্ষিণ কোরিয়াকে ইরান: যৌক্তিক আচরণ করুন
জানুয়ারি ০৬, ২০২১ ১৯:৩৭পারস্য উপসাগর থেকে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটক করার পর সিউলের প্রতিক্রিয়ায় দেশটির সরকারকে যৌক্তিক এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
-
‘পারস্য উপসাগরে আমেরিকার বজ্জাতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান’
জানুয়ারি ০৪, ২০২১ ১৮:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা যেসব দুষ্টুমিপূর্ণ তৎপরতা চালাচ্ছে তা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রাখবে বলে সিদ্ধান্ত ঘোষণা করার একদিন পর ইরানের এই মুখপাত্র এসব কথা বললেন।
-
ট্রাম্পকে হত্যার হুমকি রুহানির! যা বলল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
জানুয়ারি ০২, ২০২১ ০৭:০৪ইরান বলেছে, বিদেশি সামরিক ও রাজনৈতিক নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের নিজস্ব কর্ম। ওয়াশিংটন ও তেল আবিব এই কাজকে যেভাবে শিল্পে পরিণত করেছে অন্য কোনো দেশের পক্ষে তা সম্ভব হয়নি।
-
‘জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ড বিনা শাস্তিতে পার পেতে দেবে না ইরান’
ডিসেম্বর ২৮, ২০২০ ১৮:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনাটি কোনভাবেই বিনা শাস্তিতে পার পেতে দেবে না তেহরান।
-
আফগানিস্তানের অস্থিতিশীলতায় মার্কিন ভূমিকা রয়েছে: ইরান
ডিসেম্বর ২৮, ২০২০ ১৬:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, রাজনৈতিক উপায়েই আফগান সংকটের সমাধান করতে হবে। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
ইরাকের গ্রিন জোনে রকেট হামলায় পম্পেও’র বক্তব্য: তেহরানের কড়া প্রতিক্রিয়া
ডিসেম্বর ২২, ২০২০ ১৫:৫২গত রবিবার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে কয়েকটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। মার্কিন দূতাবাসসহ আরো বেশ কয়েকটি দেশের দূতাবাস এবং সরকারি কিছু গুরুত্বপূর্ণ অফিস ওই এলাকায় রয়েছে। রকেট হামলায় বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও কেউ মারা যায়নি।