‘পারস্য উপসাগরে আমেরিকার বজ্জাতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i85814-পারস্য_উপসাগরে_আমেরিকার_বজ্জাতি_নিবিড়ভাবে_পর্যবেক্ষণ_করছে_ইরান’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা যেসব দুষ্টুমিপূর্ণ তৎপরতা চালাচ্ছে তা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রাখবে বলে সিদ্ধান্ত ঘোষণা করার একদিন পর ইরানের এই মুখপাত্র এসব কথা বললেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৪, ২০২১ ১৮:৪১ Asia/Dhaka
  • ইউএসএস নিমিৎজ
    ইউএসএস নিমিৎজ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা যেসব দুষ্টুমিপূর্ণ তৎপরতা চালাচ্ছে তা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রাখবে বলে সিদ্ধান্ত ঘোষণা করার একদিন পর ইরানের এই মুখপাত্র এসব কথা বললেন।

সাঈদ খাতিবযাদে বলেন, “আমেরিকার নানা পদক্ষেপ ও তৎপরতা এবং কিছু বজ্জাতিপূর্ণ কর্মকাণ্ড আমাদের নজরের বাইরে নেই। আমাদের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা এবং সামরিক সংস্থাগুলো আমেরিকার সমস্ত পদক্ষেপ সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল।” আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে

গতকাল আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার নির্দেশ দিয়েছেন যে, পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস মোতায়েন থাকবে। তিনি দাবি করেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য এই ব্যবস্থা নিচ্ছে পেন্টাগন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে পারস্য উপসাগর থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিলেন। মিলার মূলত ট্রাম্পের সেই সিদ্ধান্ত রদ করলেন।#

পার্সটুডে/এসআইবি/৪