-
বাইডেনের টিমের সঙ্গে যোগাযোগের খবর বানোয়াট, এটা হলুদ সাংবাদিকতা: ইরান
নভেম্বর ২০, ২০২০ ১৯:১৬মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এ সংক্রান্ত এক দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ আজ (শুক্রবার) বলেছেন, এটা হলুদ সাংবাদিকতার আরেকটি উদাহরণ।
-
পম্পেওর সর্বোচ্চ চাপ সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে: ইরান
নভেম্বর ১৯, ২০২০ ১২:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে মিশন চালিয়েছেন তা এখন সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে। গতকাল (বুধবার) এক টুইটার পোস্টে খাতিবজাদেহ একথা বলেন। সর্বোচ্চ চাপ প্রোয়েগের ক্ষেত্রে মার্কিন ব্যর্থতার ব্যাপারে পম্পেওর হতাশা বেশ বোধগম্য বলেও তিনি মন্তব্য করেন।
-
‘নয়া মার্কিন প্রেসিডেন্টকে ইরানের কাছে যেসব বিষয়ে জবাবদিহি করতে হবে’
নভেম্বর ০৯, ২০২০ ০৬:২৭মার্কিন সরকার ইরানকে দেয়া যেসব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে সেসবের একটি তালিকা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, এসব বিষয়ে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে তেহরানের কাছে জবাবদিহি করতে হবে।
-
ইরাকে রাষ্ট্রদূতসহ তিন শীর্ষ মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ইরান
অক্টোবর ২৪, ২০২০ ১৬:৩১ইরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মার্কিন পদক্ষেপ প্রকাশ্য রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের দৃষ্টান্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক পর্যায়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-
কারাবাখে জঙ্গিদের আদলে গলা কেটে মানুষ হত্যা দেখতে চাই না: ইরান
অক্টোবর ২০, ২০২০ ০৯:২৪নাগরনো-কারাবাখ অঞ্চলে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের মতো করে গলা কেটে মানুষ হত্যা করার দৃশ্য দেখতে চাই না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার এক টুইটার বার্তায় এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভয় পাচ্ছে আমেরিকা
অক্টোবর ১৯, ২০২০ ১৮:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরানের সামনে এখন আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানি করার বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে। এ কারণে আমেরিকা অনেকটা ভীত হয়ে পড়েছে। ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে যতটা অস্ত্র কিনবে তার চেয়ে অনেক বেশি অস্ত্র রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।
-
আসছে ১৮ অক্টোবর আমেরিকার জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন: ইরান
অক্টোবর ১২, ২০২০ ১৮:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, আগামী ১৮ অক্টোবর সকাল থেকে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দিনটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন। সেদিন থেকে ইরানের ২৩ জন কর্মকর্তার সফরের সুযোগও উন্মুক্ত হবে। তাদের বিদেশ সফরের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল।
-
‘মার্কিন বাগাড়ম্বরে ইরানের জনগণ মোটেই ভীত নন’
অক্টোবর ১০, ২০২০ ১৮:৪২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি তার টুইটার পেইজে দেয়া পোস্টে বলেছেন, ব্যর্থ এবং আইনহীন মার্কিন সরকারের এই বলদর্পী বাগাড়ম্বরে ইরানের জনগণ মোটেই ভীত নন।
-
আমেরিকার কথা ও কাজে সমন্বয় প্রয়োজন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
অক্টোবর ০৮, ২০২০ ০৬:৪৫করোনাভাইরাস মোকাবিলায় আমেরিকা ইরানকে কথিত সহায়তা করার যে প্রস্তাব দিয়েছে তাকে ‘অসার ও ফাঁপা বুলি’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ করে বলেছেন, “আপনারা নিজেদের কথা ও কাজে মিল রাখুন।”
-
জেনারেল সোলাইমানি হত্যার দায় গোটা আমেরিকার: ইরান
অক্টোবর ০৭, ২০২০ ১৭:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।