ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i106072-ফিলিস্তিনিদের_ওপর_হত্যাকাণ্ড_ইসরাইলের_নিরাপত্তা_নিশ্চিত_করবে_না
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের সেনাদের বর্বরতা ও হত্যাকাণ্ড তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করবে না।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ০৩, ২০২২ ১২:২০ Asia/Dhaka
  • শহীদ ফিলিস্তিনিদের দাফন অনুষ্ঠান
    শহীদ ফিলিস্তিনিদের দাফন অনুষ্ঠান

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের সেনাদের বর্বরতা ও হত্যাকাণ্ড তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করবে না।

গতকাল (শনিবার) অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে তিন ফিলিস্তিনি তরুণকে ইহুদিবাদী সেনারা গুলি করে হত্যা করার পর এই বিবৃতি দিল হামাস। বিবৃতিতে সংগঠনটি ইসরাইলের এই বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

হামাস বলেছে, "ইহুদিবাদী ইসরাইলের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য আমরা শোক প্রকাশ করছি কিন্তু এই হত্যাকাণ্ড দখলদারদেরকে কখনো নিরাপত্তা দেবে না।” হামাস জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এসব অপরাধযজ্ঞ শুধুমাত্র ফিলিস্তিনি জনগণকে নিজেদের ভূখণ্ড রক্ষার ইচ্ছা এবং প্রতিশ্রুতিকে শক্তিশালী করবে। 

জেনিন শহরে শহীদ তিন ফিলিস্তিনি

ইহুদিবাদী ইসরাইলের সেনারা জেনিন শহরের কাছে একটি গাড়িতে গুলি চালিয়ে ওই তিন ফিলিস্তিনিকে হত্যা করে। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড তিন ফিলিস্তিনকে তাদের সদস্য বলে ঘোষণা করেছে। শহীদ তিন ফিলিস্তিনের নাম হচ্ছে সায়েব আবহেরা, খলিল তাওয়ালবে এবং সাইফ আবু লিবদে।

এদিকে, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনেহ বলেছেন, ইসরাইলি হত্যাকাণ্ড আন্তর্জাতিক বৈধতা এবং আন্তর্জাতিক আইনের জন্য মারাত্মক চ্যালেঞ্জ।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।