ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি ইইউ’র আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i134430-ইসরাইলকে_অস্ত্র_সরবরাহ_বন্ধ_করতে_মিত্রদের_প্রতি_ইইউ’র_আহ্বান
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ০৬:১৭ Asia/Dhaka
  • ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি ইইউ’র আহ্বান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ব্যাপক হত্যাযজ্ঞ সম্পর্কে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “বিভিন্ন দেশ উপর উপর প্রতিক্রিয়া দেখাচ্ছে”। এছাড়া পশ্চিমা বহু দেশের কর্মকর্তারা বলছেন, ইসরাইলি হামলায় গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন।

এসব কথার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেন, “যদি আপনারা বিশ্বাস করেন গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন তাহলে অনেক মানুষের মৃত্যু ঠেকাতে আপনাদের উচিত কম অস্ত্র সরবরাহ করা।”

গত ৭ অক্টোবর থেকে গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর আমেরিকা এ পর্যন্ত ইসরাইলকে ১০ হাজার টনের বেশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। গাজায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা চালাতে এ সমস্ত অস্ত্র বড় ভূমিকা রেখেছে। এছাড়া, আমেরিকা প্রতিবছর ইসরাইলকে ৩৮০ কোটি ডলারের বার্ষিক সামরিক সহায়তা দিয়ে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।