ইয়েমেনি বাহিনী ২৪ ঘণ্টায় তৃতীয় সৌদি ড্রোন ভূপাতিত করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i162882-ইয়েমেনি_বাহিনী_২৪_ঘণ্টায়_তৃতীয়_সৌদি_ড্রোন_ভূপাতিত_করেছে
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনি বাহিনী সৌদি আরবের তৃতীয় ড্রোন ভূপাতিত করেছে।
(last modified 2026-09-08T09:11:10+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ২০:৩০ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনি বাহিনী সৌদি আরবের তৃতীয় ড্রোন ভূপাতিত করেছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহিয়া সারিয়ি সোমবার ঘোষণা করেন যে ইয়েমেনি বাহিনী সৌদি আরবের মালিকানাধীন একটি Wing Loong II সশস্ত্র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি ইয়েমেনের আল-বাইদা প্রদেশে শত্রুতামূলক সামরিক অভিযান পরিচালনা করছিল।

ইয়াহিয়া সারিয়ি বলেন, গত ২৪ ঘণ্টায় এটি ভূপাতিত হওয়া তৃতীয় ড্রোন।

ইয়েমেনের আনসারুল্লাহ গত জুলাই মাসে বাব আল-মান্দাব প্রণালিতে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করে। তারা এই পদক্ষেপকে ইয়েমেনের ওপর সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের জবাব হিসেবে অভিহিত করে।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।