ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক শহীদ
জুলাই ২২, ২০১৭ ১৫:৫৩ Asia/Dhaka
জর্দান নদীর পশ্চিম তীরে রামাল্লার কাছে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে।
শহীদ হওয়ার আগে ওমর আবদুল জলিল আল-আব্দ নামের ওই যুবক তিন ইহুদিবাদীকে হত্যা করেছিল।
গতকাল জুমার দিনে বায়তুল মোকাদ্দাস ও পশ্চিম তীরে বিক্ষোভকারী ফিলিস্তিনীদের ওপর অবৈধ উপশহরবাসী ইসরাইলি এবং ইহুদিবাদী সেনারা হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনী শহীদ এবং ১৯৩ জন আহত হয়েছিল। ওই সংঘর্ষে ২ ইহুদিবাদী ইসরাইলি সেনাও মারা যায়।
এই ঘটনায় পশ্চিম তীরসহ বায়তুল মোকাদ্দাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২২
ট্যাগ