পূর্ব গৌতায় আরো রাসায়নিক অস্ত্রের কারখানার সন্ধান
https://parstoday.ir/bn/news/west_asia-i54377-পূর্ব_গৌতায়_আরো_রাসায়নিক_অস্ত্রের_কারখানার_সন্ধান
সিরিয়ার পূর্ব গৌতায় রাসায়নিক অস্ত্র তৈরির আরো একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। সরকারি বার্তা সংস্থা সানা গতকাল (মঙ্গলবার) জনিয়েছে, সম্প্রতি মুক্ত করা আশ-শাইফুনিয়া শহরে গোপন এ কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই এলাকায় সন্ত্রাসীরা বোমা পেতে রাখতে পারে -এমন সন্দেহে সরকারি সেনাদের তল্লাশির সময় এ কারাখানার সন্ধান পাওয়া যায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৪, ২০১৮ ০৭:৫৭ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র তৈরির কারখানায় ব্যবহৃত প্রযুক্তি
    সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র তৈরির কারখানায় ব্যবহৃত প্রযুক্তি

সিরিয়ার পূর্ব গৌতায় রাসায়নিক অস্ত্র তৈরির আরো একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। সরকারি বার্তা সংস্থা সানা গতকাল (মঙ্গলবার) জনিয়েছে, সম্প্রতি মুক্ত করা আশ-শাইফুনিয়া শহরে গোপন এ কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই এলাকায় সন্ত্রাসীরা বোমা পেতে রাখতে পারে -এমন সন্দেহে সরকারি সেনাদের তল্লাশির সময় এ কারাখানার সন্ধান পাওয়া যায়।

সিরিয়ার একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তার বরাত দিয়ে সানা জানিয়েছে, দুইতলা একটি ভবনে সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র তৈরির এ কারখানা প্রতিষ্ঠা করেছিল যাতে সৌদি আরব থেকে আসা রাসায়নিক উপদান ব্যবহার করা হচ্ছিল। ওই কারখানা থেকে পাশ্চাত্যে নির্মিত কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

গোপন কারখানায় রাসায়নিক অস্ত্র তৈরির উপাদান

নাম প্রকাশে অনিচ্ছুক এ সেনা কর্মকর্তা জানান, তাকফিরি সন্ত্রাসীদের কিছু লোগো, ম্যানুয়াল ও সৌদি আরব থেকে আসা বই-পুস্তক, নানা ধরনের বিস্ফোরক, প্রাণঘাতী অস্ত্র তৈরির উপকরণ এবং ভয়াবহ ক্লোরিন উদ্ধার করা হয়। সিরিয়ার এ সেনা কমান্ডার বলেন, ভবনটিতে উঁচু মাত্রার প্রযুক্তি ও সরঞ্জাম পাওয়া গেছে যা থেকে এই ইঙ্গিত মিলছে যে, সেখান সৌদি আরব ও ইউরোপের বিশেষজ্ঞরা কাজ করছিল। গত কয়েক বছর ধরে পূর্ব গৌতা সন্ত্রাসীদের দখলে রয়েছে।# 

পার্সটুডে/ সিরাজুল ইসলাম/১৪