এখনো বিমান হামলা চালাচ্ছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i55176-এখনো_বিমান_হামলা_চালাচ্ছে_রাশিয়া
সিরিয়ার ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কয়েকটি কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কেন্দ্রগুলো সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০১, ২০১৮ ১৯:৪০ Asia/Dhaka
  • রুশ জঙ্গিবিমান
    রুশ জঙ্গিবিমান

সিরিয়ার ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কয়েকটি কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কেন্দ্রগুলো সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত।

গত ২৪ ঘণ্টায় রুশ বিমান থেকে ওই এলাকায় অন্তত ৩০ বার হামলা চালানো হয়েছে। হামলায় প্রধানত সাবেক আন-নুসরা ফ্রন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার সেনাদের ওপর সন্ত্রাসীরা হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে বলে খবর পাওয়ার পর রুশ বিমানগুলো ওই এলাকায় অভিযান শুরু করে।

এদিকে, সিরিয়ার সরকারি সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে। এসব অভিযানে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে। এছাড়া, সিরিয়ার সেনাদের অভিযানের মুখে পূর্ব গৌতা থেকে সন্ত্রাসীরা চলে যেতে রাজি হয়েছে।

অন্যদিকে, সিরিয়ায় নতুন করে তিনটি বিমান পাঠিয়েছে রাশিয়া। তবে এসব বিমান যুদ্ধে অংশ নেবে নাকি অন্য কোথাও মোতায়েন করা হবে তা স্পষ্ট নয়। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় বিমান হামলা শুরুর পর থেকে রাশিয়া নানা রকমের অস্ত্র পরীক্ষা করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২