গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি শহীদ; আহত সহস্রাধিক
https://parstoday.ir/bn/news/west_asia-i55428-গাজায়_ইসরাইলি_হামলায়_আরও_১০_ফিলিস্তিনি_শহীদ_আহত_সহস্রাধিক
গাজায় ইসরাইলিদের গুলিতে আরও ১০ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আহত হয়েছেন এক হাজার একশ'রও বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে। নিজ ভূমিতে ফেরার অধিকার বাস্তবায়নের দাবিতে গতকাল (শুক্রবার) অষ্টম দিনের মতো ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে দখলদার সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় হতাহতের এসব ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০১৮ ২২:৫৪ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি শহীদ; আহত সহস্রাধিক

গাজায় ইসরাইলিদের গুলিতে আরও ১০ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আহত হয়েছেন এক হাজার একশ'রও বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে। নিজ ভূমিতে ফেরার অধিকার বাস্তবায়নের দাবিতে গতকাল (শুক্রবার) অষ্টম দিনের মতো ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে দখলদার সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় হতাহতের এসব ঘটনা ঘটে।

এ নিয়ে আট দিনে গাজায় ৩০ জন ফিলিস্তিনি শহীদ ও আড়াই হাজারের বেশি আহত হলো। 

গত ৩০ মার্চ শুক্রবার ফিলিস্তিনিদের ভূমি দিবসে হাজার হাজার মানুষের বিক্ষোভে ইসরাইলিদের হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি শহীদ ও দেড় হাজার আহত হয়। ওই গণহত্যার পরও ফিলিস্তিনিরা তাদের বিক্ষোভ অব্যাহত রাখে।

গত এক সপ্তাহ ধরেই গাজায় বিক্ষোভ চলছে। তবে গতকালের বিক্ষোভে মানুষের উপস্থিতি বেশি ছিল। ইসরাইল সীমান্তে এখনও স্নাইপারদের মোতায়েন রাখা হয়েছে।

এ বছর ভূমি দিবসকে উপলক্ষ্য করে ফিলিস্তিনিরা নতুন আন্দোলন শুরু করেছে। প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি দখলের নতুন সিদ্ধান্ত ঘোষণা করে। # 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭