শিশুসহ ২ ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করল ইহুদিবাদী ইসরাইল
-
মাথায় গুলি করে ১৩ বছর বয়সি মুসাব আইমানকে হত্যা করে ইসরাইলি সেনারা
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে এক শিশুসহ দুই ফিলিস্তিনি বিক্ষোভকারী শাহাদাতবরণ করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্বর ইসরাইলি সেনারা গাজার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী খান ইউনুস শহরের কাছে শুক্রবার ১৩ বছর বয়সি ফিলিস্তিনি বালক মুসাব আইমানের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একইদিন গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে ২৪ বছর বয়সি ফিলিস্তিনি যুবক মুহাম্মাদ ফাউজি মুহাম্মাদকে গুলি করে। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি শাহাদাতবরণ করেন।
গতকাল (শুক্রবার) ইসরাইল বিরোধী বিক্ষোভে ইহুদিবাদী সেনাদের হামলায় আরো অন্তত ৩১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত ৩০ মার্চ থেকে গাজা উপত্যকার সঙ্গে ইসরাইলের সীমান্ত বেড়ার কাছে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলায় এ পর্যন্ত ১৪ শিশুসহ অন্তত ১৩৫ ফিলিস্তিনি নিহত ও প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০