শিশু হত্যার ভিডিওতে ইসরাইলি যুদ্ধাপরাধ স্পষ্ট: ফিলিস্তিন
https://parstoday.ir/bn/news/west_asia-i64339-শিশু_হত্যার_ভিডিওতে_ইসরাইলি_যুদ্ধাপরাধ_স্পষ্ট_ফিলিস্তিন
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি শিশুদের হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ করছে বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার ইসরাইল বিরোধী বিক্ষোভের সময় শহীদ ১২ বছরের শিশু শাদি আব্দুলয়াল'র প্রতি ইঙ্গিত করে এক বিবৃতিতে বলা হয়েছে- শিশুটির শাহাদাতের মুহূর্তের ভিডিও থেকে এটা স্পষ্ট ইহুদিবাদী ইসরাইল যা করছে তা যুদ্ধাপরাধ। এ ঘটনার নিন্দা জানানোর ক্ষেত্রে কালক্ষেপণ করা উচিত নয় বলে তাতে মন্তব্য করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১৪:৪১ Asia/Dhaka
  • এক ফিলিস্তিনি শহীদের কফিন নিয়ে যাচ্ছে জনতা
    এক ফিলিস্তিনি শহীদের কফিন নিয়ে যাচ্ছে জনতা

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি শিশুদের হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ করছে বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার ইসরাইল বিরোধী বিক্ষোভের সময় শহীদ ১২ বছরের শিশু শাদি আব্দুলয়াল'র প্রতি ইঙ্গিত করে এক বিবৃতিতে বলা হয়েছে- শিশুটির শাহাদাতের মুহূর্তের ভিডিও থেকে এটা স্পষ্ট ইহুদিবাদী ইসরাইল যা করছে তা যুদ্ধাপরাধ। এ ঘটনার নিন্দা জানানোর ক্ষেত্রে কালক্ষেপণ করা উচিত নয় বলে তাতে মন্তব্য করা হয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি অপরাধযজ্ঞ মোকাবেলায় সবার নজিরবিহীন ও কঠোর অবস্থান নেয়া উচিত। যুদ্ধাপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি দায়ী। ফিলিস্তিনের সরকার এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিজের ভিটেমাটি ফিরে পাওয়ার দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। কিন্তু গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করছে দখলদার ইসরাইলি সেনারা। গত কয়েক মাসের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ১৮০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের ২৮ জনই শিশু ও কিশোর। 

এসব হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক আদালতে ইহুদিবাদী নেতাদের বিচারের দাবি উঠলেও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হয় নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬