ইয়েমেন যুদ্ধে সৌদি বিমানকে তেল সরবরাহ করবে না মার্কিন বিমান
-
সৌদি যুদ্ধবিমানকে তেল সরবরাহ করবে না আমেরিকা
ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসনে যেসব বিমান অংশ নিচ্ছে তাদেরকে জ্বালানি তেল সরবরাহ করবে না মার্কিন বাহিনী। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে আমেরিকার চুক্তির অবসান হয়েছে। তবে সৌদি সেনাদেরকে সামরিক সহায়তা ও প্রশিক্ষণ দেয়া অব্যাহত রাখবে মার্কিন সরকার।
আজ (শনিবার) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি আরব এবং আমেরিকা তা নিশ্চিত করেছে। ইয়েমেনে সৌদি আগ্রাসন ও ভিন্ন মতাবলম্বী জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে যখন সারা বিশ্ব সৌদি আরবের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে তখন মার্কিন সরকার সৌদি আরবকে যুদ্ধবিমানে তেল সরবরাহ চুক্তির অবসান ঘটালো।
অবশ্য, সৌদি প্রেস এজেন্সি এসপিএ দাবি করেছে, ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ করে রিয়াদ নিজেই যুদ্ধবিমানে তেল সরবরাহ বন্ধের কথা বলেছিল। এসপিএ বলেছে, সৌদি আরব এবং জোটভুক্ত দেশগুলো স্বাধীনভাবে যুদ্ধবিমানে তেল সরবরাহের সক্ষমতা বাড়িয়েছে। সেজন্য ওয়াশিংটনকে তেল সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করার অনুরোধ করেছিল রিয়াদ। সৌদি আরবের হাতে ৩০টি এবং সংযুক্ত আরব আমিরাতের হাতে জ্বালানি তেল সরবরাহের ছয়টি বিমান রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১০