ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলতে আমেরিকাকে বুঝাতে চেষ্টা করছি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i77515-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞা_তুলতে_আমেরিকাকে_বুঝাতে_চেষ্টা_করছি_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যে অর্থহীন তা আমেরিকাকে বুঝানোর চেষ্টা করছে তার দেশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১৩:৪৮ Asia/Dhaka
  • চাভুসওগ্লু
    চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যে অর্থহীন তা আমেরিকাকে বুঝানোর চেষ্টা করছে তার দেশ।

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা সব ধরণের নিষেধাজ্ঞার বিরোধী। আমরা মনে করি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কোনো ফল আসবে না বরং ইরানের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বাড়ানো উচিত।" 

মেভলুত চাভুসওগ্লু বলেন, আমেরিকা ও ইরান ইস্যুতে একটা সমস্যা হলো ট্রাম্প নিঃশর্তভাবে সাক্ষাত চান, কিন্তু ইরান তা চায় না। ইরান তাদের ওপর থেকে নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে আমেরিকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হলে বৈঠক সম্ভব হতে পারে। 

এরপর তিনি কাতার, সিরিয়া ও লিবিয়া প্রসঙ্গেও বক্তব্য রাখেন। কাতারের বিরুদ্ধে অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, পারস্য উপসাগরীয় কোনো কোনো দেশ মনে করে তারা বিভিন্ন দেশ ও সংস্থাকে অর্থের বিনিময়ে কিনে নিতে পারবে।

লিবিয়া ইস্যুতে চাভুসওগ্লু বলেন, লিবিয়ার খালিফা হাফতার হচ্ছে যুদ্ধকামী, আঙ্কারা সেদেশের বৈধ সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।# 

পার্সটুডে/এসএ/১৬ 
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।