বিদেশি দখলদারিত্ব অবসানের অঙ্গীকার ব্যক্ত করলেন ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i79103-বিদেশি_দখলদারিত্ব_অবসানের_অঙ্গীকার_ব্যক্ত_করলেন_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন যে, তার দেশে বহিঃশক্তির দখলদারিত্বের অবসান ঘটানো হবে। তিনি বলেন, এজন্য ওয়াশিংটনের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে বাগদাদ যাতে মার্কিন সেনাদেরকে আমেরিকা প্রত্যাহার করে নেয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০২০ ১২:৫৯ Asia/Dhaka
  • ইরাকে মোতায়েন মার্কিন সেনা
    ইরাকে মোতায়েন মার্কিন সেনা

ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন যে, তার দেশে বহিঃশক্তির দখলদারিত্বের অবসান ঘটানো হবে। তিনি বলেন, এজন্য ওয়াশিংটনের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে বাগদাদ যাতে মার্কিন সেনাদেরকে আমেরিকা প্রত্যাহার করে নেয়।

আজ (বুধবার) ‘বাগদাদ টুডে’ নামে একটি ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরাকে বিদেশি দখলদারিত্ব অবসানের ব্যাপারে তিনি খুবই আন্তরিক এবং জোরদার প্রচেষ্টা চালাবেন। কোনোভাবেই ইরাকে বিদেশি সেনা উপস্থিতির পক্ষে নন তিনি।

ইরাকের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশকে তিনি কোনমতেই অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধেক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে দেবেন না। তিনি ইরাকের জনগণের অভিন্ন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে মার্কিন দখলদারিত্ব অবসানের ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবেন।

মুস্তাফা আল-খাদিমি 

মুস্তাফা খাদিমি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, বিদেশি বিনিয়োগ এবং তেল নির্ভরতা থেকে বেরিয়ে অর্থনীতি বহুমুখীকরণের জন্য দেশে সামগ্রিক স্থিতিশীলতা অপরিহার্য।

গত ৫ জানুয়ারি ইরাকের জাতীয় সংসদ দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য একটি সর্বসম্মত প্রস্তাব পাস করে। কিন্তু মার্কিন সরকার সে প্রস্তাব উপেক্ষা করে ইরাকে সেনা মোতায়েন অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/এসআইবি/১৫