লিবিয়ায় যে কোনো দিন মোতায়েন হতে পারে মার্কিন সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i9910-লিবিয়ায়_যে_কোনো_দিন_মোতায়েন_হতে_পারে_মার্কিন_সেনা
মার্কিন সেনাপ্রধান মেরিন জেনারেল জোসেপ ডানফোর্ড বলেছেন, লিবিয়া যে কোনো দিন সেনা ও সমরোপকরণ মোতায়েন করতে পারে আমেরিকা। এ বিষয়ে লিবিয়া সরকারের সঙ্গে গভীর আলোচনা চলছে বলেও জানান তিনি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনাপ্রধানদের বৈঠকে যোগ দেয়ার পর আমেরিকা ফেরার পথে এ মন্তব্য করেন তিনি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ২১, ২০১৬ ১২:৪৪ Asia/Dhaka
  • লিবিয়ায় যে কোনো দিন মোতায়েন হতে পারে মার্কিন সেনা

মার্কিন সেনাপ্রধান মেরিন জেনারেল জোসেপ ডানফোর্ড বলেছেন, লিবিয়া যে কোনো দিন সেনা ও সমরোপকরণ মোতায়েন করতে পারে আমেরিকা। এ বিষয়ে লিবিয়া সরকারের সঙ্গে গভীর আলোচনা চলছে বলেও জানান তিনি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনাপ্রধানদের বৈঠকে যোগ দেয়ার পর আমেরিকা ফেরার পথে এ মন্তব্য করেন তিনি।

জেনারেল ডানফোর্ড বলেন, আড়ালে অনেক তৎপরতাই চলছে। লিবিয়ার সঙ্গে কোনো চুক্তি না থাকায় মার্কিন সেনাবাহিনীর পক্ষে এখনো দেশটিতে সমরোপকরণ মোতায়েন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। অবশ্য যে কোনো দিনে এ সংক্রান্ত চুক্তি হতে পারে বলেও জানান তিনি।

মার্কিন সেনাপ্রধান আরো বলেন, লিবিয়া মিশনের বিষয়ে ন্যাটো দেশগুলো আগ্রহ দেখিয়েছে। অবশ্য এ মিশনের রূপরেখা এখনো সুনির্দিষ্ট হয় নি বলেও জানান তিনি।

২০১১ সালের মার্চে লিবিয়ার স্বৈরশাসক মোয়াম্মাদ গাদ্দাফি উৎখাতে সামরিক ভাবে সহায়তা করেছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো। একই বছরে গাদ্দাফির পতন ঘটলেও দেশটিতে আইনের শাসন আর প্রতিষ্ঠা হয় নি। ফলে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ’এর সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলো লিবিয়ায় তৎপর হয়ে ওঠে।

দেশটির উপকূলীয় অঞ্চলের এক দশমাংশ দায়েশেসহ চার থেকে ছয় হাজার সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করছে। তারা প্রায় অবাধে দেশটির প্রাকৃতিক সম্পদ হাতিয়ে নিচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১