তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন হচ্ছে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। টেকনোক্র্যাট কোটায় তিনজনকে মন্ত্রী বানানো হচ্ছে।
আজ (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর তাদের মধ্য থেকে মন্ত্রী হিসেবে শপথের জন্য বিএনপি মনোনীতদের তালিকা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোনকল দেওয়া শুরু হয়েছে।
পূর্ণমন্ত্রী
মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী মন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।
মোহাম্মদ আমীন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের।
আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন।
দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় থাকছেন- এম রশিদুজ্জমান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ।
আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, হাবিবুর রশীদ, মো. রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহীম সাকী, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এমএ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।#