ইসরাইলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i139252-ইসরাইলকে_রাশিয়ার_কঠোর_হুঁশিয়ারি
 রাশিয়া ইউক্রেনকে বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০২৪ ১৪:২১ Asia/Dhaka
  • ইসরাইলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

 রাশিয়া ইউক্রেনকে বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবিনজায়া ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে তা সেসব অস্ত্র যারাই পাঠাক না কেন।

পার্সটুডে জানিয়েছে, নিবিনজায়া আরও বলেছেন ইসরাইলের পক্ষ থেকে ইউক্রেনকে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরাইলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে। 

গত সপ্তায় ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউক্রেন তেলআবিব থেকে আটটি প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা কিয়েভকে সরবরাহের ব্যাপারে আলোচনা করছে। 

ওই সাময়িকী জানিয়েছে, এই প্যাট্রিওটগুলো প্রথমে পাঠানো হবে তেলআবিব থেকে   মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এরপর সেগুলো ইউক্রেনকে দেয়া হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরাইল ইউক্রেনকে কেবল অনাক্রমণাত্মক রসদ সরবরাহ করে এসেছে।

রাশিয়া ইউক্রেনকে বিদেশি অস্ত্র সরবরাহের ব্যাপারে বার বার হুঁশিয়ারি দিয়ে আসছে। মস্কো বলে আসছে যে কিয়েভকে বিদেশি অস্ত্র সরবরাহ যুদ্ধকে কেবলই দীর্ঘ করবে এবং চূড়ান্ত ফলাফলের ওপর এর কোনো প্রভাব পড়বে না।   #

পার্সটুডে/এমএএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।