ইসরায়েলি প্রযুক্তি কর্মীরা পালিয়ে যেতে চাচ্ছে: ইহুদিবাদী ইনস্টিটিউট
https://parstoday.ir/bn/news/world-i155598-ইসরায়েলি_প্রযুক্তি_কর্মীরা_পালিয়ে_যেতে_চাচ্ছে_ইহুদিবাদী_ইনস্টিটিউট
পার্সটুডে-একটি ইহুদিবাদী ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের দুই বছরের যুদ্ধের প্রতিক্রিয়ায় ২০২৫ সালে ইসরাইলের অভ্যন্তরে পরিচালিত বহুজাতিক কোম্পানিগুলোতে, বিশেষ করে ইসরাইলি প্রযুক্তি খাতে কর্মরত ইহুদিবাদীদের বিদেশে স্থানান্তরের অনুরোধ বৃদ্ধি পেয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২৫ ১৭:৩৪ Asia/Dhaka
  • ইসরায়েলি প্রযুক্তি কর্মীরা পালাবার সুযোগ খুঁজছে
    ইসরায়েলি প্রযুক্তি কর্মীরা পালাবার সুযোগ খুঁজছে

পার্সটুডে-একটি ইহুদিবাদী ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের দুই বছরের যুদ্ধের প্রতিক্রিয়ায় ২০২৫ সালে ইসরাইলের অভ্যন্তরে পরিচালিত বহুজাতিক কোম্পানিগুলোতে, বিশেষ করে ইসরাইলি প্রযুক্তি খাতে কর্মরত ইহুদিবাদীদের বিদেশে স্থানান্তরের অনুরোধ বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েলি অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সড টেকনোলজি ইন্ডাস্ট্রিজ (IATI) ঘোষণা করেছে যে অধিকৃত অঞ্চলে অবস্থিত ৫৩ শতাংশ কোম্পানি তাদের ইসরায়েলি কর্মীদের স্থানান্তরের অনুরোধ বৃদ্ধি পেয়েছে। পার্সটুডে অনুসারে, ইহুদিবাদী প্রতিষ্ঠান সতর্ক করেছে যে এটি এমন একটি প্রবণতা যা অব্যাহত থাকলে ইসরায়েলের অভ্যন্তরীণ নতুন উদ্ভাবনী এবং ইসরাইলি প্রযুক্তি প্রবাহের ক্ষতি করতে পারে।

সংবাদ সংস্থা রয়টার্সও সম্প্রতি জানিয়েছে প্রযুক্তি খাত ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের প্রায় ২০ শতাংশ, কর্মসংস্থানের ১৫ শতাংশ এবং এর অর্ধেকেরও বেশি রপ্তানি নিশ্চিত করে।

মাইক্রোসফ্ট, ইন্টেল, এনভিডিয়া, অ্যামাজন, মেটা এবং অ্যাপলসহ শত শত বহুজাতিক কোম্পানি ইসরাইলে কাজ করে।

ইসরায়েলের অ্যাডভান্সড টেকনোলজি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন তাদের বার্ষিক প্রতিবেদনে ঘোষণা করেছে যে কিছু বহুজাতিক কোম্পানি তাদের বিনিয়োগ এবং কার্যক্রম অন্যান্য অঞ্চলে স্থানান্তর করার কথা বিবেচনা করছে।

আইএটিআই-এর সিইও এবং সভাপতি কারিন মেয়ার রুবিনস্টাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে: কিছু ক্ষেত্রে, যুদ্ধের সময় সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়া কোম্পানিগুলো ইসরাইলের বাইরে বিকল্প খুঁজে পেয়েছিল। যদি এই বিকল্পগুলো কার্যকর হয়, তাহলে কোম্পানিগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে আর অধিকৃত অঞ্চলে ফিরে না যাবার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে সিনিয়র এক্সিকিউটিভ এবং তাদের পরিবারের মধ্যে স্থানান্তরের চাহিদা বৃদ্ধির কথাও জানানো হয়েছে। আরও বহু কর্মচারী ইসরাইলের বাইরে চাকরির জন্য আবেদন করেছেন বলেও জানানো হয়েছে ।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন