ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর সবচেয়ে বড় বিদেশি বোঝা: মার্কিন সাংবাদিক
https://parstoday.ir/bn/news/world-i157268-ইসরায়েল_যুক্তরাষ্ট্রের_ওপর_সবচেয়ে_বড়_বিদেশি_বোঝা_মার্কিন_সাংবাদিক
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও বিশ্লেষক আমেরিকার ইসরায়েলপ্রীতির সমালোচনা করে বলেছেন, ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি বোঝা। মার্কিন টক শো উপস্থাপক টাকার কার্লসন সৌদি চ্যানেল 'রোতানা'-কে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেছেন।
(last modified 2026-02-23T12:18:28+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১১:১৭ Asia/Dhaka
  • টাকার কার্লসন
    টাকার কার্লসন

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও বিশ্লেষক আমেরিকার ইসরায়েলপ্রীতির সমালোচনা করে বলেছেন, ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি বোঝা। মার্কিন টক শো উপস্থাপক টাকার কার্লসন সৌদি চ্যানেল 'রোতানা'-কে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমানে ওয়াশিংটনের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের সম্পদ তেল আবিবের স্বার্থে ব্যয় হচ্ছে।

কার্লসন আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে তেল আবিবের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপক চাপ রয়েছে যাতে পশ্চিম এশিয়ায় আরেকটি যুদ্ধ শুরু করার জন্য নিজেদের সম্পদ ব্যবহার করা হয়।

ইসরায়েলের প্রতি মার্কিন নেতাদের আনুগত্যের সমালোচনা

কার্লসন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যার কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, যখন দেশটি অর্থনৈতিক চ্যালেঞ্জ, জাতীয় ঐক্যের সংকট এবং অভিবাসন–সংকটে ভুগছে, তখন নেতাদের উচিত নেতানিয়াহুর আহ্বানের দিকে মনোযোগ না দিয়ে বিদেশি চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

তিনি সেদেশের এমন কিছু সিনেটরের সমালোচনা করেন যারা ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য বিখ্যাত। এদের মধ্যে বিশেষভাবে টেড ক্রুজ ও লিন্ডসে গ্রামের নাম উল্লেখ করা যেতে পারে।

কার্লসনের মতে, এসব রাজনীতিবিদ আমেরিকার জনগণের স্বার্থের চেয়ে ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেন, এমনকি তাদের মধ্যে কেউ কেউ নিজ দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন।

কার্লসনের এই মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন বলে তিনি মনে করেন। তার মতে, ইসরায়েলের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের ক্ষতি করছে এবং এ বিষয়ে মার্কিন রাজনীতিবিদদের জবাবদিহি করা উচিত।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।