গভীর সংকটে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ লাইন ‘হরমুজ’
https://parstoday.ir/bn/news/world-i157496-গভীর_সংকটে_বিশ্বের_সবচেয়ে_গুরুত্বপূর্ণ_জ্বালানি_সরবরাহ_লাইন_হরমুজ’
পার্সটুডে: ইরানের ওপর ইসরায়েল-মার্কিন আগ্রাসন অব্যাহত থাকায় এশিয়ার অনেক দেশ ধীরে ধীরে অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হলেও তা এখন বন্ধ রয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৪, ২০২৬ ১৬:৩৭ Asia/Dhaka
  • হরমুজ প্রণালী
    হরমুজ প্রণালী

পার্সটুডে: ইরানের ওপর ইসরায়েল-মার্কিন আগ্রাসন অব্যাহত থাকায় এশিয়ার অনেক দেশ ধীরে ধীরে অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হলেও তা এখন বন্ধ রয়েছে।

আমাদের সংবাদদাতার মাধ্যমে পার্সটুডে জানিয়েছে, বিমা খরচ নজিরবিহীনভাবে বেড়ে যাওয়ায় এবং নিরাপত্তা সংকটের কারণে অনেক জাহাজ কোম্পানি সাগরে চলাচল বন্ধ করে দিয়েছে।

চীন সরকার হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে উল্লেখ করে অবিলম্বে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিঙ্গ আনাতোলি বার্তাসংস্থার এক প্রশ্নের জবাবে বলেছেন, হরমুজ প্রণালী এবং এর আশেপাশের সাগর এলাকায় স্থিতিশীলতা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি। তাই যেকোনো উত্তেজনা পরিহার করা উচিত।

তেলবাহী জাহাজসহ জাপানের ৪০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে এবং তাদের অন্তত তিনটি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার প্রচেষ্টা চালিয়ে হতাশ হয়েছে। জাপান তার প্রয়োজনীয় প্রায় ৯৫ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে যার বেশিরভাগই হরমুজ প্রণালীর উপর দিয়ে পার হয়।  

মালয়েশিয়াও তাদের জাহাজকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালী অতিক্রম করতে  নিষেধ করেছে। দেশটির সমুদ্র চলাচল বিষয়ক দফতর জাহাজের নাবিকদেরকে আন্তর্জাতিক নিরাপত্তা সতর্ককতা মেনে চলার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানও জরুরি ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে। দেশটির কর্মকর্তারা ঘোষণা করেছে, যুদ্ধ যদি ১০ থেকে ১২ পর্যন্ত গড়ায় তাহলে তারা লোহিত সাগরের মধ্য দিয়ে তেল সৌদি আরবের তেল কিনবে।  

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্ব তেল বাণিজ্যের এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে। এ ছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাতের গ্যাস বিক্রি এই পথ দিয়েই হয়। #

পার্সটুডে/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।