ইরানে আগ্রাসনের নিন্দায় বার্লিনে প্রতিবাদ-বিক্ষোভ,যুদ্ধ শেষ করার আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i157984-ইরানে_আগ্রাসনের_নিন্দায়_বার্লিনে_প্রতিবাদ_বিক্ষোভ_যুদ্ধ_শেষ_করার_আহ্বান
ইসলামি প্রজাতন্ত্র ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জার্মানির বার্লিনে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইরানের সরকার,জাতি এবং সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করার জন্য বার্লিনে ইরানি দূতাবাসের সামনে উপস্থিত হয়।
(last modified 2026-03-25T13:52:40+00:00 )
মার্চ ২৫, ২০২৬ ১১:৫২ Asia/Dhaka
  • জার্মানির বার্লিনে প্রতিবাদ বিক্ষোভ
    জার্মানির বার্লিনে প্রতিবাদ বিক্ষোভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জার্মানির বার্লিনে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইরানের সরকার,জাতি এবং সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করার জন্য বার্লিনে ইরানি দূতাবাসের সামনে উপস্থিত হয়।

আজ(মঙ্গলবার)অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে ইসরায়েল-আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা ইসলামী বিপ্লবের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনেয়ী এবং অন্যান্য শহীদদের ছবি বহন করছিলেন। তারা চলমান যুদ্ধে মিনাব শহরে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ১৭০ জন স্কুল ছাত্রীসহ সকল শহীদদের স্মরণে দূতাবাসের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

বিক্ষোভকারীরা ইরানে আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এটি বন্ধ করার আহ্বান জানায়। তারা ইরানী জাতির প্রতিরোধের সমর্থনে হাতে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে।

গত মাসে ইরানে-মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণ শুরুর পর থেকে জার্মানির বিভিন্ন শহরে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।

২০২৫ সালের জুনে ১২দিনের যুদ্ধের পর চলতি বছর ২৮ ফেব্রুয়ারি আবারও ইসরায়েল ও আমেরিকা ইরানের ওপর তাদের সামরিক আগ্রাসন শুরু করে। তেহরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যে তারা যুদ্ধ শুরু করে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলি খামেনেয়ী চলমান আগ্রাসনের প্রথম দিনে তেহরানে তাঁর বাসভবন এবং অফিসকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন।

ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়,জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ করে ইসরায়েলি অবস্থান এবং মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট ও প্রতিশোধমূলক হামলা শুরু করে। একইসাথে সতর্ক করে জানায় যে,তাদের হামলার আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।#

পার্সটুডে/জিএআর/২৫