ওয়াশিংটন প্রশাসন মিথ্যা বলছে: মার্কিন সিনেটর
ট্রাম্প ইরানের ফাঁদে আটকা পড়েছেন: মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে- মার্কিন প্রতিনিধি পরিষদের একজন জ্যেষ্ঠ সদস্য ইরানের বিরুদ্ধে নৌ অবরোধকে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন এবং বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তেহরানের ফাঁদে আটকা পড়েছেন।
পার্সটুডে জানিয়েছে, ওয়াশিংটন স্টেটের ডেমোক্র্যাটিক প্রতিনিধি এবং মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র পরিষেবা কমিটির জ্যেষ্ঠ সদস্য অ্যাডাম স্মিথ এনবিসি নিউজকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা থেকে নৌ অবরোধে নীতি সংঘাত নিরসনে ভূমিকা রাখেনি। আমরা ফাঁদে আটকা পড়েছি কারণ আমরা যা চাই, তা নিয়ে ইরান আলোচনা করতে চায় না। ওয়াশিংটন স্টেটের এই প্রতিনিধি আরও বলেন, ট্রাম্প প্রাথমিকভাবে বিশ্বাস করেছিলেন যে ৪-৬ সপ্তাহের বোমা হামলা ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে, কিন্তু এই কৌশল কখনও বাস্তবায়িত হয়নি।
ট্রাম্প প্রশাসন মিথ্যা বলছে: মার্কিন সিনেটর
এদিকে, সিনেটর বার্নি স্যান্ডার্স ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন খরচের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা বলছে। ব্যয় নিয়ে ট্রাম্প প্রশাসনের দাবি প্রসঙ্গে বার্নি স্যান্ডার্স লিখেছেন, "এটা একটা মিথ্যা।" ট্রাম্প প্রশাসন দাবি করেছে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে এখন পর্যন্ত সামরিক বাহিনীর ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এই মার্কিন সিনেটর আরও বলেন যে এই যুদ্ধে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি খরচ হতে পারে। তিনি বলেন, "এর অর্থ হলো প্রতিটি মার্কিন পরিবারের জন্য হাজার হাজার ডলার অতিরিক্ত খরচ।"
ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক: মার্কিন কংগ্রেস সদস্য
এদিকে, মার্কিন ডেমোক্র্যাটিক প্রতিনিধি সেথ মল্টন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করে এক বার্তায় জোর দিয়ে বলেছেন, ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। ট্রাম্পের বার্ধক্যের কথা উল্লেখ করে মল্টন বলেন: "আমরা পছন্দ করি বা না করি, এই বয়সে সবাই তাদের কর্মদক্ষতা হারায় এবং এটি খুবই বিপজ্জনক।"
ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমে গেছে
এদিকে, মার্কিন এবিসি নিউজ নেটওয়ার্ক ট্রাম্প প্রশাসনের তথ্য উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে এই বছরের এপ্রিলে কর্মসংস্থান হ্রাস পেয়েছে। এবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে: মার্কিন অর্থনীতিতে এপ্রিলে ১,১৫,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা মার্চ মাসের ১,৮৫,০০০ কর্মসংস্থানের তুলনায় একটি উল্লেখযোগ্য হ্রাস।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন