ইরান ও তার সমর্থকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নয়া নিষেধাজ্ঞা অবৈধ: চীন
https://parstoday.ir/bn/news/world-i162390-ইরান_ও_তার_সমর্থকদের_বিরুদ্ধে_যুক্তরাষ্ট্রের_নয়া_নিষেধাজ্ঞা_অবৈধ_চীন
পার্সটুডে-আন্তর্জাতিক আইনে যার কোনো ভিত্তি নেই এবং যাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন করে নি-চীন এমন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করে।
(last modified 2026-08-21T13:49:00+00:00 )
আগস্ট ২১, ২০২৬ ১৯:৪৪ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান

পার্সটুডে-আন্তর্জাতিক আইনে যার কোনো ভিত্তি নেই এবং যাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন করে নি-চীন এমন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, ইরানকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে-কোনো একতরফা পদক্ষেপকে বেইজিং অবৈধ বলেও মনে করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে ইরানকে সমর্থনকারী দেশগুলোর ওপর চাপ বাড়ানোর বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন। তিনি বলেন: আমি আবারও জোর দিয়ে বলছি, চীন এমন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করে, যার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করে নি।

তিনি আরও বলেন, বেইজিং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করার আহ্বান জানায়।

লিন জিয়ান আরও বলেন, নিষেধাজ্ঞা ও সামরিক চাপ শুধু সমস্যার সমাধানেই সহায়তা করে না, বরং উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। চলমান উত্তেজনা ও সংঘাতের তীব্রতা বৃদ্ধি কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করে না।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন