ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
-
প্রাবোও সুবিয়ান্তো
পার্সটুডে- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো একটি অনুষ্ঠানে বেশ কয়েকবার ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান দিয়েছেন।
মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো শনিবার একটি ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বেশ কয়েকবার ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান দেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন- তার দেশকে আরও শক্তিশালী হতে হবে, যাতে ইহুদিবাদী ইসরায়েলের নিপীড়নের শিকার ফিলিস্তিনি ভাই-বোনদের সহায়তা করতে পারে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিপুলসংখ্যক মানুষ তার এই স্লোগানকে স্বাগত জানান এবং পরে তার সঙ্গে উচ্চকণ্ঠে একই স্লোগান দিতে থাকেন।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।