আমেরিকাকে সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করতে হবে: মার্কিন সিনেটর
https://parstoday.ir/bn/news/world-i31791-আমেরিকাকে_সন্ত্রাসবাদে_সমর্থন_বন্ধ_করতে_হবে_মার্কিন_সিনেটর
সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন একজন মার্কিন সিনেটর। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট প্রতিনিধি তুলসি গ্যাবার্ড একমাসের সিরিয়া সফর শেষে এ আহ্বান জানিয়েছেন। এ সফরে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৭ ০৫:৪৮ Asia/Dhaka
  • ডেমোক্র্যাট প্রতিনিধি তুলসি গ্যাবার্ড
    ডেমোক্র্যাট প্রতিনিধি তুলসি গ্যাবার্ড

সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন একজন মার্কিন সিনেটর। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট প্রতিনিধি তুলসি গ্যাবার্ড একমাসের সিরিয়া সফর শেষে এ আহ্বান জানিয়েছেন। এ সফরে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন।

গ্যাবার্ড বলেন, তুরস্ক ও সৌদি আরবের হাত ধরে কিংবা সরাসরি আইএসআইএল বা দায়েশকে তহবিল যোগানোর মাধ্যমে সন্ত্রাসবাদের প্রতি ওয়াশিংটন যে সমর্থন দিচ্ছে তা বন্ধ করতে হবে। এ সফরে তিনি শরণার্থীদের পাশাপাশি সংঘর্ষরত দু’পক্ষের সশস্ত্র ব্যক্তিদের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন।

আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়ালেই কেবল ২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়ার সহিংসতার অবসান হবে। কিন্তু দামেস্ক বলছে, দায়েশসহ সব সশস্ত্র জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করার পাশাপাশি তাদের প্রতি পাশ্চাত্যের সমর্থন বন্ধ করতে হবে।

তুলসি গ্যাবার্ড সিরিয়া সফর শেষে এক বিবৃতিতে বলেন, “মূলত, আসাদের সঙ্গে সাক্ষাতের কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু সফরে যাওয়ার পর এ সুযোগ সৃষ্টি হলে আমি তা হাতছাড়া করিনি।” এ সাক্ষাতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরো বলেন, “আমার মনে হয় এ যুদ্ধ শেষ করতে সাহায্য করতে পারে বলে মনে হলে যেকোনো কারো সঙ্গেই সাক্ষাৎ করা যায়। কারণ, এ যুদ্ধ সিরিয়ার জনগণকে যথেষ্ট কষ্ট দিয়েছ।”

মার্কিন সিনেটর গ্যাবার্ড তার সফর থেকে সৃষ্ট উপলব্ধি থেকে বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রেসিডেন্ট আসাদ একজন জরুরি ব্যক্তিত্ব।

কিন্তু বেশিরভাগ পশ্চিমা রাজনীতিবিদ তার এ দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬