বাণিজ্য যুদ্ধের আতংকের মধ্যে চীনা দ্বীপের কাছ দিয়ে গেল মার্কিন ডেস্ট্রয়ার
https://parstoday.ir/bn/news/world-i54772-বাণিজ্য_যুদ্ধের_আতংকের_মধ্যে_চীনা_দ্বীপের_কাছ_দিয়ে_গেল_মার্কিন_ডেস্ট্রয়ার
একটি মার্কিন ডেস্ট্রয়ার বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের নির্মিত দ্বীপের কাছ দিয়ে টহল দিয়েছে। স্পার্টলি দ্বীপপুঞ্জের মিসচিফ রিফের কাছ দিয়ে টহল দেয় মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডিওয়ে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৩, ২০১৮ ১২:১৮ Asia/Dhaka
  • বাণিজ্য যুদ্ধের আতংকের মধ্যে চীনা দ্বীপের কাছ দিয়ে গেল মার্কিন ডেস্ট্রয়ার

একটি মার্কিন ডেস্ট্রয়ার বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের নির্মিত দ্বীপের কাছ দিয়ে টহল দিয়েছে। স্পার্টলি দ্বীপপুঞ্জের মিসচিফ রিফের কাছ দিয়ে টহল দেয় মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডিওয়ে।

চীনে এ দ্বীপ নানশা নামে পরিচিত এবং এর মাত্র ১২ নটিক্যাল মাইলের মধ্যদিয়ে চলে যায় মার্কিন রণতরী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা আজ (শুক্রবার) এ কথা জানিয়েছেন।

চীন ও আমেরিকার মধ্যে যখন টানটান কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং দেশ দু'টি বাণিজ্য যুদ্ধের প্রাপ্তসীমায় পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে তখন এ ঘটনা ঘটল। এদিকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন।

খনিজ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সীমানা বিরোধ চলছে। এতে চীন বিরোধী দেশগুলোর পক্ষ নিয়েছে আমেরিকা।#    

পার্সটুডে/মূসা রেজা/২৩