সিরিয়ায় সম্ভাব্য হামলা: ভিন্ন কথা বলছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i55738-সিরিয়ায়_সম্ভাব্য_হামলা_ভিন্ন_কথা_বলছেন_মার্কিন_প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সিরিয়ায় সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন। গতকাল (বৃহস্পতিবার) কংগ্রেসে এক শুনানিতে তিনি বলেছেন, “সিরিয়ার গৃহযুদ্ধে আমেরিকা নিজেকে জড়াবে না বরং জাতিসংঘ সমর্থিত জেনেভা আলোচনার প্রতি যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০১৮ ১১:৩২ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সিরিয়ায় সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন। গতকাল (বৃহস্পতিবার) কংগ্রেসে এক শুনানিতে তিনি বলেছেন, “সিরিয়ার গৃহযুদ্ধে আমেরিকা নিজেকে জড়াবে না বরং জাতিসংঘ সমর্থিত জেনেভা আলোচনার প্রতি যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”

সিরিয়ায় হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বাগাড়ম্বর করে বলেছিলেন, আমেরিকা শিগগিরি সিরিয়ায় হামলা চালাতে যাচ্ছে এবং রাশিয়াকে তিনি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছিলেন।

ম্যাটিস দাবি করেন, “সিরিয়ায় যাতে বেসামরিক নাগরিক হত্যা বন্ধ হয় আমরা সেই চেষ্টা করছি। এ অবস্থা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য আমরা কৌশলগত পর্যায় থেকে কাজ করছি।” মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, “এক বছর আগে আমাদের যে কৌশল ছিল এখনো তাই আছে এবং সেটি হচ্ছে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠা। একইসঙ্গে আমরা দায়েশের ঘাড়ে পাা দিয়ে রাখব যতক্ষণ না তাদের শ্বাস বন্ধ হয়।”  

বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, “আমেরিকার সুন্দর ও স্মার্ট ক্ষেপণাস্ত্র আসছে, রাশিয়া প্রস্তুত থাকো।” এরপরই তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের বিরোধ নেই এবং সংকট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” এছাড়া, গতকাল তিনি বলেছেন, “সিরিয়ায় কখন হামলা হবে আমি তা বলি নি, সেটা হতে পারে শিগগিরি আবার নাও হতে পারে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩