ট্রাম্প বলেছেন তাই হামলায় অংশ নিয়েছি: ব্রিটিশ প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i55924-ট্রাম্প_বলেছেন_তাই_হামলায়_অংশ_নিয়েছি_ব্রিটিশ_প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সিরিয়ায় সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এ হামলা সঠিক হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে হামলায় অংশ নিতে বলেছেন বলেই আমরা অংশ নিয়েছি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০১৮ ০৭:১৬ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সিরিয়ায় সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এ হামলা সঠিক হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে হামলায় অংশ নিতে বলেছেন বলেই আমরা অংশ নিয়েছি।

গতকাল (সোমবার) ব্রিটিশ সংসদে বক্তৃতা করার সময় থেরেসা মে এসব কথা বলেন। তিনি আবারো দাবি করেন, “সিরিয়ায় আর যাতে রাসায়নিক হামলা না হয় সেজন্য দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। আমরা এ হামলা করি নি; প্রেসিডেন্ট ট্রাম্প হামলা করতে বলেছেন বলেই আমরা হামলা করেছি।”

জেরেমি করবিন

এদিকে, ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রী থেরেসা মে আমেরিকার কাছে নয় বরং ব্রিটিশ সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। করবিন জোর দিয়ে বলেন, সিরিয়ায় হামলা অবৈধ ছিল এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সনদেরও লঙ্ঘন।

তিনি আরো বলেন, মার্কিন নেতৃত্বাধীন হামলায় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির চেয়ে সিরিয়া ইস্যু বড় কোনো বিষয় ছিল না।” করবিন বলেন,  ব্রিটেন পরিকল্পিত সামরিক হামলায় অংশ নেবে কিনা তা ঠিক করার দায়িত্ব ছিল জাতীয় সংসদের।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭