অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i56934-অভ্যন্তরীণ_বিষয়ে_হস্তক্ষেপ_করবেন_না_আমেরিকাকে_চীনের_হুঁশিয়ারি
চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি সম্পর্কে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংগ শুয়াং আজ (সোমবার) বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে আমেরিকা। এ ধরনের তৎপরতার পরিণতি ভালো হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৮ ১৬:০১ Asia/Dhaka
  • গেংগ শুয়াং
    গেংগ শুয়াং

চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি সম্পর্কে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংগ শুয়াং আজ (সোমবার) বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে আমেরিকা। এ ধরনের তৎপরতার পরিণতি ভালো হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ান, হংকং ও ম্যাকাও-কে রাষ্ট্র হিসেবে তুলে ধরার পর তিনি এ কথা বলেন। হংকং ও ম্যাকাও চীনের দু'টি প্রশাসনিক অঞ্চল। এছাড়া তাইওয়ানকেও নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে চীন। 

যেসব দেশ ও প্রতিষ্ঠান তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলে মনে করে সেসব দেশ ও প্রতিষ্ঠানকে কোনো ধরণের বাধা না দিতে  চীনের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের সব দেশ ও প্রতিষ্ঠানের উচিত চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান দেখানো। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭