আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের প্রতি চীনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i58498-আমেরিকা_ফ্রান্স_ও_ব্রিটেনের_প্রতি_চীনের_হুঁশিয়ারি
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনকে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, এসব দেশ দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর যে পরিকল্পনা করেছে “বেইজিং তা সহ্য করবে না।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৮ ১০:৩৩ Asia/Dhaka
  • দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপ
    দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপ

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনকে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, এসব দেশ দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর যে পরিকল্পনা করেছে “বেইজিং তা সহ্য করবে না।”

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে পাশ্চাত্যের সামরিক তৎপরতার মোকাবিলায় চীনের সশস্ত্র বাহিনী সুনিশ্চিতভাবে নিজের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে আত্মরক্ষার স্বার্থে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে বেইজিং এবং এ কাজে দেশটি অন্য কারো কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন মনে করে না। 

ব্রিটেন ও চীন সম্প্রতি ঘোষণা করেছে, তারা অচিরেই দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাবে। ওই অঞ্চলে আগে থেকেই মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি রয়েছে। অন্যদিকে চীন সেখানে কৃত্রিম দ্বীপ নির্মাণ করে সামরিক ঘাঁটি বসিয়েছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে চীনের তীব্র টানাপড়েন চলছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬