আমেরিকা সফরে সতর্কতা জারি করল চীন
https://parstoday.ir/bn/news/world-i59799-আমেরিকা_সফরে_সতর্কতা_জারি_করল_চীন
দুর্বল জননিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে আমেরিকায় চীনা নাগরিকদের সফরের বিষয়ে সতর্কতা জারি করেছে বেইজিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৮ ১৮:৫০ Asia/Dhaka
  • আমেরিকা সফরে সতর্কতা জারি করল চীন

দুর্বল জননিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে আমেরিকায় চীনা নাগরিকদের সফরের বিষয়ে সতর্কতা জারি করেছে বেইজিং।

ওয়াশিংটনে চীনা দূতাবাস সতর্ক করে বলেছে, আমেরিকা ভ্রমণের সময় চীনা পর্যটকদেরকে অতিরিক্ত মেডিক্যাল বিল, গোলাগুলির হুমকি এবং ডাকাতি, কাস্টম এজেন্টদের তল্লাশি ও জব্দ, টেলিযোগাযোগ প্রতারণা ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনাবলী থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

আমেরিকায় চীনা পর্যটক (ফাইল ফটো)

চীনা দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, “আমেরিকায় জননিরাপত্তা ভালো নয়। প্রায় সময় গোলাগুলি ও চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এ অবস্থায় আমেরিকা সফরকারী চীনা নাগরিকদেরকে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেয়া হচ্ছে এবং রাতের বেলায় একাকী বের হওয়া এড়িয়ে চলতে হবে।”

প্রকৃতিক বিপর্যয় সম্পর্কিত সতকর্তা বাদে গত জানুয়ারি মাসে ওয়েবসাইটের মাধ্যমে যেসব সতর্কতা জারি করা হয়েছিল তার সবই বহাল রয়েছে।

আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরুর মাঝেই বেইজিং তার নাগরিকদের জন্য আমেরিকা সফরের বিষয়ে সতর্কতা জারি করল। #     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩