ইমরানকে চীন সফরের আমন্ত্রণ; বন্ধুত্ব জোরদারের আশা
https://parstoday.ir/bn/news/world-i63669-ইমরানকে_চীন_সফরের_আমন্ত্রণ_বন্ধুত্ব_জোরদারের_আশা
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা এক চিঠিতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, তার দেশ সর্বাক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্ব জোরদারের আশা করছে। চিঠিতে তিনি জাতীয় নির্বাচনে জয়লাভ করায় ইমরান খানকে অভিনন্দন জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০১৮ ১৬:২৭ Asia/Dhaka
  • চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং
    চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা এক চিঠিতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, তার দেশ সর্বাক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্ব জোরদারের আশা করছে। চিঠিতে তিনি জাতীয় নির্বাচনে জয়লাভ করায় ইমরান খানকে অভিনন্দন জানান।

কেকিয়াং আশা করেন, পাকিস্তানের নতুন সরকারের অধীনে দু দেশের মধ্যকার সম্পর্ক জোরদার হবে। ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তার সরকার ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেছেন। কেকিয়াং আশা করেন, পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর প্রকল্প সময়মতো শেষ হবে। চীন সফরের জন্য তিনি ইমরান খানকে আমন্ত্রণ জানান।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান

ইমরান খান চীনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি চীন থেকে দারিদ্র ও দুর্নীতি নির্মূলের অভিজ্ঞতা অর্জন করতে চান। একইসঙ্গে স্বাস্থ্য ও চিকিৎসা খাতের সংস্কার করতে চান তিনি। ইমরান খানও আঞ্চলিক ও আন্তর্জাতিক সব ইস্যুতে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চেয়েছেন। এছাড়া, তিনি চীন সফরের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি চীনা প্রধানমন্ত্রীকে স্বল্প সময়ের মধ্যে পাকিস্তান সফরের আমন্ত্রণ আনিয়েছেন।#  

পার্সটুডে/এসআইবি/২০