ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান ফ্রান্সের; তবে অস্ত্র সরবরাহ চলবে
https://parstoday.ir/bn/news/world-i65437-ইয়েমেনে_যুদ্ধ_বন্ধের_আহ্বান_ফ্রান্সের_তবে_অস্ত্র_সরবরাহ_চলবে
ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, ইয়েমেনে সৌদি আরব যে যুদ্ধ শুরু করেছে তার ফলাফল হচ্ছে আজকের মানবিক সংকট। বিশ্বে এ ধরণের মানবিক সংকটের নজির নেই বলে তিনি মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩০, ২০১৮ ১৪:০০ Asia/Dhaka
  • ফ্লোরেন্স পার্লি
    ফ্লোরেন্স পার্লি

ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, ইয়েমেনে সৌদি আরব যে যুদ্ধ শুরু করেছে তার ফলাফল হচ্ছে আজকের মানবিক সংকট। বিশ্বে এ ধরণের মানবিক সংকটের নজির নেই বলে তিনি মন্তব্য করেছেন।

ফরাসি মন্ত্রী এমন সময় এ কথা বললেন যখন দেশটি সৌদি আরবের অন্যতম বৃহৎ অস্ত্র যোগানদাতা। পাশ্চাত্যের দেশগুলো থেকে অস্ত্র কিনে সেগুলোই প্রতিবেশী ইয়েমেনে ব্যবহার করে গণহারে মানুষ হত্যা করছে সৌদি আরব। 

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি আরও বলেন, জাতিসংঘের পাশাপাশি ফ্রান্সের পক্ষ থেকেও ইয়েমেনে বিবদমান পক্ষগুলোর ওপর যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগ করতে হবে। বিবদমান পক্ষগুলোকে রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে সেখানে সামরিক কোনো সমাধান নেই। 

ফ্রান্সের বিভিন্ন মহল সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য চাপ দিয়ে আসলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সেটাকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেছেন, অস্ত্র বিক্রি বন্ধ করা হবে না।

পাশ্চাত্যের দেশগুলোর সহযোগিতায় ২০১‌৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। ইয়েমেনে আগ্রাসন শুরুর পর সৌদি আরবের অস্ত্র কেনার মাত্রা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।#

পার্সটুডে/এসএ/৩০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন