‘পাকিস্তান-ভারতকে কখনোই পরমাণু দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি চীন’
https://parstoday.ir/bn/news/world-i68501-পাকিস্তান_ভারতকে_কখনোই_পরমাণু_দেশ_হিসেবে_স্বীকৃতি_দেয়_নি_চীন’
চীন বলেছে পাকিস্তান এবং ভারতকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি বেইজিং। এ ছাড়া, উত্তর কোরিয়াকেও চীনের এমন স্বীকৃতি দেয়ার সম্ভাবনা নাকচ করে দেয়া হয়েছে। ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কি জং-উনের ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর এ ঘোষণা দেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০১৯ ০৭:৩১ Asia/Dhaka
  • ‘পাকিস্তান-ভারতকে কখনোই পরমাণু দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি চীন’

চীন বলেছে পাকিস্তান এবং ভারতকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি বেইজিং। এ ছাড়া, উত্তর কোরিয়াকেও চীনের এমন স্বীকৃতি দেয়ার সম্ভাবনা নাকচ করে দেয়া হয়েছে। ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কি জং-উনের ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর এ ঘোষণা দেয়া হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক সংবাদ ব্রিফিংয়ে এ সব কথা বলেন। তিনি বলেন, চীন কখনোই পাকিস্তান এবং ভারতকে পরমাণু দেশ হিসেবে স্বীকৃতি দেয় নি। এ ক্ষেত্রে চীনের অবস্থান কখনোই বদলায় নি বলেও জানান তিনি। পাকিস্তান এবং ভারতের মতোই পরমাণু দেশ হিসেবে উত্তর কোরিয়াকে চীন স্বীকৃতি দেবে কিনা জানতে চাওয়া হলে এ জবাব দেন তিনি।

লু কাং

৪৮ সদস্যের পরমাণু সরবরাহ গোষ্ঠী বা এনএসজিতে নয়াদিল্লির অন্তর্ভুক্তির  বিরোধিতা করছে চীন। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে ভারত সই না করায় এ বিরোধিতা করছে চীন। ভারতের পথ ধরে পাকিস্তানও এনএসজি সদস্য হওয়ার চেষ্টা করছে।

এ সংস্থার সদস্য হওয়ার জন্য দুটো পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছে চীন। এ জন্য প্রথমে এনপিটি সই করতে হবে এবং পরবর্তীতে সদস্য করার বিষয়ে সুনির্দিষ্টভাবে আলোচনা হবে বলে জানিয়ে দিয়েছে চীন।

পার্সটুডে/মূসা রেজা/২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন