সেনা মোতায়েনের বিরুদ্ধে মাদুরোর মিত্রদের হুঁশিয়ারি দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i69237-সেনা_মোতায়েনের_বিরুদ্ধে_মাদুরোর_মিত্রদের_হুঁশিয়ারি_দিল_আমেরিকা
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ভেনিজুয়েলায় সেনা মোতায়েনের বিরুদ্ধে রাশিয়া ও চীনসহ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অন্য মিত্রদের হুমকি দিয়ে বলেছেন, এ ধরনের উসকানির মুখে ওয়াশিংটন লাতিন আমেরিকার দেশটিতে তার নিজের স্বার্থ সংরক্ষণ করবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ৩০, ২০১৯ ১২:৫৮ Asia/Dhaka
  • জন বোল্টন
    জন বোল্টন

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ভেনিজুয়েলায় সেনা মোতায়েনের বিরুদ্ধে রাশিয়া ও চীনসহ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অন্য মিত্রদের হুমকি দিয়ে বলেছেন, এ ধরনের উসকানির মুখে ওয়াশিংটন লাতিন আমেরিকার দেশটিতে তার নিজের স্বার্থ সংরক্ষণ করবে।

গতকাল (শুক্রবার) তিনি বলেন, “আমরা জোরালোভাবে এসব দেশকে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের বিরুদ্ধে সতর্ক করছি।”বোল্টন আরো বলেন, “আমরা এ ধরনের উসকানিমূলক পদক্ষেপকে আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি বলে বিবেচনা করব এবং নিজেদের ও পশ্চিমা মিত্রদের স্বার্থ সংরক্ষণ করব।”

এর আগে, চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলা থেকে রাশিয়ার সেনাদেরকে বেরিয়ে যেতে হবে। রুশ সেনাদের ভেনিজুয়েলা থেকে বের করে দেয়ার জন্য আমেরিকা সব পথ খোলা রেখেছে বলেও তিনি হুমকি দেন। জবাবে রাশিয়া বলেছে, আমেরিকা আগে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করুক, তারপর দেখা যাবে কে কোথা থেকে বের হয় বা না হয়।#

পার্সটুডে/এসআইবি/এআর/৩০